BigNews: পার্থ চট্টোপাধ্যায় কে লক্ষ্য করে গালি গালাজ, শোরগোল প্রেসিডেন্সি জেলে

হাসপাতালের পর এবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চাটার্জিকেও প্রেসিডেন্সি জেলের ভেতর শুনতে হলো ‘চোর চোর’ রব। আজ শনিবার সকালে সেলের বাইরে থাকা মা কালির ছবিতে জবা ফুল দিতে গিয়েছিলেন পার্থ। আর সেই সময় তার সাথে থাকা সহ বন্দিরা ‘চোর চোর’ রব তোলার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

এমনকি পার্থ কে লক্ষ করে ছুড়ে দেওয়া হয় বিভিন্ন রকম টিপ্পনি বলে জেল সুরের খবর। এমনকি সেই সময় কিছু বন্দি পার্থ চ্যাটার্জিকে দেখে মুখে আঙ্গুল দিয়ে সিটিও দেন।

প্রসঙ্গত, প্রসঙ্গত, ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) হেফাজতের মেয়াদ শেষে পশ্চিমবঙ্গে নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৫ আগস্ট) পার্থ চট্টোপাধ্যায়ের করা জামিন আবেদন খারিজ করে এই নির্দেশ দেন কলকাতার ব্যাঙ্কশাল আদালত। আগামী ১৮ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে থাকবেন তারা।

তবে জেলে গিয়ে পার্থ ও অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে ইডি। দুজন ইডি অফিসার তাদের জিজ্ঞাসাবাদ করতে জেলে যেতে পারবেন। ইডির আবেদনের প্রেক্ষিতে আদালত এমন নির্দেশনা দিয়েছেন।

আদালতের ওই নির্দেশনায় বলা হয়, জেলের একটি বিশেষ সেলে নিরাপত্তা দিয়ে অর্পিতাকে রাখতে হবে। সেই সঙ্গে জেলের অভ্যন্তরে তার ওপর বাড়তি নজরদারি থাকবে। অন্যদিকে, পার্থ চ্যাটার্জিকে প্রেসিডেন্সি জেলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।