পঞ্চায়েত অফিস থেকে ফাইল লোপাটের অভিযোগ, তালা লাগিয়ে দিলেন স্থানীয়রা

পঞ্চায়েত অফিস থেকে রাতের অন্ধকারে ফাইল লোপাটের অভিযোগ। ক্ষোভে পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দিলেন স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা। শনিবার রাত ৯ টা নাগাদ ছুটির দিনেও কেন গ্রাম পঞ্চায়েত অফিস খোলা ? গ্রাম বাসীরা জানতে চাইলে জানানো হয় যে ভেতরে পঞ্চায়েত কর্মীরা কাজ করছেন।

আর তাই দেখে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের দল জেলায় রয়েছে বলেই তথ্য প্রমান লোপাটের কাজ চলছিল ভেতরে। এরপর পুলিশ এসে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

প্রসঙ্গত, এর আগেও আর্থিক দুর্নীতির অভিযোগে অভিজকূট হয়েছে বাংলার একাধিক গ্রাম পঞ্চায়েত দফতর। ১০০ দিনের কাজে বিপুল দুর্নীতির কারণে বাংলার বিভিন্ন জেলায় পঞ্চায়েত গুলিকে প্রায় ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *