OMG! সাত সকালে লোকাল ট্রেনে আগুন, আতঙ্কিত যাত্রীরা, যাত্রীদের চেঁচামেচিতে থামল ট্রেন

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে, সাত সকালে শিয়ালদহ ডিভিশনের হাসনাবাদ-শিয়ালদহ শাখার একটি লোকাল ট্রেনে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ সকালে এই ঘটনাটি ঘটেছে সন্ডালিয়া রেল স্টেশনে।

ঘটনার বিবরণে জানা যায়, সকাল ৬:৪৮ মিনিটে ডাউন হাসনাবাদ-শিয়ালদহ লোকাল বেলিয়াঘাটা রোড স্টেশন ছাড়ার পরেই ট্রেনের মহিলা কামরায় যাত্রীরা ধোঁয়া দেখতে পান। যাত্রীদের দাবি অনুযায়ী, ট্রেনটি বেলিয়াঘাটা স্টেশন ছাড়ার কিছু পরেই কামরার ভেতর ধোঁয়া দেখা যায় এবং পরে আগুনের ফুলকিও দেখতে পাওয়া যায়। আতঙ্কিত যাত্রীরা চিৎকার শুরু করলে চালক সন্ডালিয়া স্টেশনে ট্রেনটি থামিয়ে দেন।

সন্ডালিয়া স্টেশনে ট্রেনটি ঢোকার মুখেই যাত্রীরা মহিলা কামরায় আগুন দেখতে পান। যাত্রীদের চিৎকারে চালক তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে দেন। আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন। ফলে স্টেশনে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

যাত্রীদের বক্তব্য অনুযায়ী, বেলিয়াঘাটা স্টেশন ছাড়ার সময়ই তারা ধোঁয়া দেখতে পেয়েছিলেন। সন্ডালিয়া স্টেশনে ট্রেনটি প্রায় আধ ঘণ্টা দাঁড়িয়ে ছিল। ঘটনার খবর পেয়ে রেল আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। পরে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

এই ঘটনার ফলে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রেল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।