জেনেনিন ১২ রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে (২৭ জানুয়ারি ২০২৫)

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের পরিস্থিতি অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। রাশিফল আপনাকে বলবে কোনো কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, কাল কি করলে আপনি উন্নতির পথে এগিয়ে যাবেন এবং আপনার সামনে কি বাধা আসতে পারে।
তাহলে চলুন জেনে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে –
মেষ (ARIES): বাড়িতে নতুন অতিথির আগমন হতে পারে। পুরনো শত্রু দ্বারা ফের ষড়যন্ত্রের শিকার হওয়ার সম্ভাবনা, চোখ কান খোলা রাখুন। সংসারে অর্থাভাব চলবে।
বৃষ (TAURUS): ছুরি, কাঁচি, ব্লেড জাতীয় বস্তু দ্বারা পায়ে ক্ষত হতে পারে, চলাফেরা করার সময় সাবধান থাকুন। স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, দাম্পত্য সুখ উপভোগ করবেন।
মিথুন (GEMINI): সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। কোনো প্রভাবশালী ব্যক্তির দ্বারা সাহায্য পেতে পারেন। গৃহ নির্মাণের পরিকল্পনা শুরু করতে পারেন। স্ত্রীর বুদ্ধির পরিচয় পাবেন।
কর্কট (CANCER): প্রতিবেশীর সঙ্গে ঝগড়ায় আইনি জালে আটকে পড়ার সম্ভাবনা রয়েছে, নিজেকে সংযত রাখুন। নতুন ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন।
সিংহ (LEO): অচেনা কাউকে বিশ্বাস করলে ঠকে যাওয়ার সম্ভাবনা, কাজেই নিজে সাবধান থাকুন। চিকিৎসা হেতু খরচ বৃদ্ধি পাবে। ব্যবসার জন্য নতুন পরিকল্পনা করা থেকে বিরত থাকুন।
কন্যা (VIRGO): শত্রুপক্ষের সঙ্গে বিবাদ নয়, সমঝোতার মাধ্যমে সবটুকু মনোমালিন্য মিটিয়ে নিন। অসম্পূর্ণ কাজ যত দ্রুত সম্ভব সেরে ফেলুন। বাড়ি তৈরির কাজে হাত দিন, প্রয়োজনীয় অর্থ সঙ্গে রাখুন।
তুলা (LIBRA): আপনার ভালো ব্যবহার আজ সমস্ত বিপদ থেকে মুক্তি দিতে পারে। মহিলা দ্বারা সহায়তা লাভ ঘটবে। কর্মক্ষেত্রে ভুলের কারণে ক্ষতি হতে পারে, মনোযোগ সহকারে সবটুকু সামলে নিতে হবে।
বৃশ্চিক (SCORPIO): বাড়ির কাছাকাছি ভ্রমণের জন্য ভালো সুযোগ আসতে পারে। লটারি থেকে কিছু আয় হতে পারে, তবে অতিরিক্ত পরিমাণ লটারি কেনা থেকে বিরত থাকুন। প্রেমে সাফল্য পাবেন।
ধনু (SAGITTARIUS): আজকের দিনটি আপনার জন্য অশুভ। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যে সম্পর্কের অবনতি ঘটবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সমস্যা বাড়ার সম্ভাবনা।
মকর (CAPRICORN): প্রেমের প্রতি ঘৃণা আসবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাঙ্গন আপনার মানসিক শান্তি নষ্ট করবে। নিজের দুর্ব্যবহারের জন্য লজ্জিত থাকবেন। দিনটি মোটেই শুভ কাজের জন্য উপযুক্ত নয়।
কুম্ভ (AQUARIUS): কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। সন্তানের পড়াশোনার কারণে অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা। একাধিক পথে অর্থ উপায়ের চেষ্টা আপনার জন্যই খারাপ খবর নিয়ে আসবে। সৎ পথে রোজগার করুন।
মীন (PISCES): সাতসকালেই সুখবর পেতে পারেন। সন্তানের তুখোড় বুদ্ধি আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। আর্থিক সাহায্য লাভের সম্ভাবনা রয়েছে।