Gold: সোনার দামে ফের বদল, জেনেনিন আজ 24 ক্যারেট সোনার দাম কত?

বিয়ের মরশুমের আগে সোনার দামে প্রতিদিনই কিছু না কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবারও কলকাতায় সোনার দামে পরিবর্তন এসেছে। গত কয়েকদিন ধরেই সোনার দামে এই ওঠানামা চলছে। সোনা শুধু অলঙ্কার হিসেবেই নয়, এর একটি শুভ তাৎপর্যও রয়েছে। চলুন জেনে নেওয়া যাক শুক্রবার কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনা কিনলে আপনার কত লাভ হবে।
কলকাতায় সোনার দাম:
শুক্রবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হল ৭ হাজার ২৮৫ টাকা, যেখানে গতকাল দাম ছিল ৭ হাজার ২৬০ টাকা। অর্থাৎ, প্রতি গ্রামে দাম ২৫ টাকা বেড়েছে।
অন্যদিকে, কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হল ৭ হাজার ৯৪৭ টাকা। গতকাল এই দাম ছিল ৭ হাজার ৯২০ টাকা। এখানেও প্রতি গ্রামে দাম ২৭ টাকা বেড়েছে।
১০ গ্রামের হিসেবে, আজ কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ৭২ হাজার ৮৫০ টাকা, যা গতকাল ছিল ৭২ হাজার ৬০০ টাকা। অর্থাৎ ১০ গ্রামে দাম বেড়েছে ২৫০ টাকা।
একইভাবে, ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম আজ ৭৯ হাজার ৪৭০ টাকা, যেখানে গতকাল দাম ছিল ৭৯ হাজার ২০০ টাকা। এখানে ১০ গ্রামে দাম বেড়েছে ২৭০ টাকা।
অতএব, শুক্রবার কলকাতায় সোনা কিনলে বৃহস্পতিবারের তুলনায় প্রতি গ্রামে ২৫-২৭ টাকা বেশি দিতে হবে।
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই সোনার দামে ওঠানামা দেখা যাচ্ছে। অক্টোবর ও নভেম্বর মাসেও সোনার দামে একই প্রবণতা ছিল। তবে সেপ্টেম্বর মাসে সোনার দাম বেশ কমে গিয়েছিল। তার আগে, অগাস্ট মাসের শুরুতেও সোনার দাম অনেকটা কমেছিল।
যদি আপনি মিসড কলের মাধ্যমে সোনা ও রূপার দাম জানতে চান, তাহলে ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। কিছুক্ষণের মধ্যেই এসএমএসের মাধ্যমে আপনি দাম সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন।
এই তথ্যটি তাদের জন্য বিশেষভাবে উপযোগী যারা এই মুহূর্তে সোনা কেনার পরিকল্পনা করছেন। দামের এই ওঠানামার দিকে নজর রেখে সঠিক সময়ে সোনা কিনলে ক্রেতারা লাভবান হতে পারেন।