GOLD: বিয়ের মরশুমের মুখেই সোনার দামে ফের বড় বদল, জেনেনিন আজ কত দাম?

নতুন বছরের শুরু থেকেই সোনার দামে প্রতিদিনই পরিবর্তন দেখা যাচ্ছে। গতকালের ধারাবাহিকতায় আজও কলকাতার বাজারে সোনার দাম বদলেছে। বিয়ের মরশুমের আগে সোনার দামে এই ওঠানামা ক্রেতাদের মনে একটা চিন্তা সৃষ্টি করেছে। কারণ, বিয়েতে সোনার গয়না একটি অপরিহার্য অংশ। শুধু গয়না নয়, সোনাকে শুভ প্রতীক হিসেবেও ধরা হয়। চলুন জেনে নেওয়া যাক, শুক্রবার কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনা কিনলে আপনার কত লাভ বা ক্ষতি হবে।
কলকাতায় আজকের সোনার দাম:
২২ ক্যারাট সোনা:
প্রতি গ্রাম: ৭ হাজার ২৬০ টাকা (গতকাল ছিল ৭ হাজার ১৮০ টাকা) অর্থাৎ, দাম বেড়েছে।
১০ গ্রাম: ৭২ হাজার ৬০০ টাকা (গতকাল ছিল ৭১ হাজার ৮০০ টাকা)
২৪ ক্যারাট সোনা:
প্রতি গ্রাম: ৭ হাজার ৯২০ টাকা (গতকাল ছিল ৭ হাজার ৮৩৩ টাকা) অর্থাৎ, দাম বেড়েছে।
১০ গ্রাম: ৭৯ হাজার ২০০ টাকা (গতকাল ছিল ৭৮ হাজার ৩৩০ টাকা)
দেখা যাচ্ছে, ২২ এবং ২৪ ক্যারাট উভয় প্রকার সোনার দামই আজ বেড়েছে।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা চলছে। অক্টোবর ও নভেম্বর মাসেও এমন পরিস্থিতি দেখা গিয়েছিল। তবে, সেপ্টেম্বর মাসে সোনার দাম বেশ কম ছিল।
মিসড কলেই জানুন সোনার দাম:
আপনি যদি সহজেই সোনা ও রূপার দাম জানতে চান, তাহলে একটি সহজ উপায় আছে। ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে 8955664433 নম্বরে একটি মিসড কল করুন। কিছুক্ষণের মধ্যেই এসএমএসের মাধ্যমে আপনি দাম সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন।
সোনার দামে এই পরিবর্তন বিয়ের কেনাকাটার উপর কেমন প্রভাব ফেলে, তা এখন দেখার বিষয়।