Recipe: শীতের সকালে গরম ভাতের সাথে খান পালং সেদ্ধ মাখা, শিখেনিন বানানোর পদ্ধতি

শীতকাল মানেই বাজারে টাটকা শাকসবজির ছড়াছড়ি। আর এই সময়ে পালং শাকের কদরই আলাদা। পুষ্টিগুণে ভরপুর এই শাক দিয়ে কত রকমের সুস্বাদু পদ তৈরি করা যায় তার কোনো শেষ নেই। চিংড়ি বা ডাল দিয়ে পালং শাকের রান্না তো প্রায় সকলেরই পরিচিত। কিন্তু কখনো কি পালং শাক সেদ্ধ খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, তাহলে এই শীতে একবার চেখেই দেখুন। গরম ভাতের সাথে পালং শাক সেদ্ধ যেন অমৃত!

পালং শাকের পাতা দিয়েই এই সহজ অথচ উপাদেয় পদটি তৈরি করা যায়। জেনে নিন এর সহজ প্রণালী:

উপকরণ:

পালং শাকের পাতা
পেঁয়াজ কুচি
রসুন কুচি
শুকনা মরিচ
কাঁচা মরিচ
লবণ (স্বাদমতো)
শুকনা মরিচ গুঁড়ো
ধনে পাতা কুচি
সরিষার তেল

প্রস্তুত প্রণালী:

১. প্রথমে পালং শাকের পাতাগুলো ভালো করে ধুয়ে নিন।
২. একটি প্যানে শাক পাতাগুলো দিয়ে সামান্য নেড়েচেড়ে সেদ্ধ করুন। এই সময় আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই, শাকের নিজের জলেই সেদ্ধ হয়ে যাবে।
৩. শাক নরম হয়ে গেলে প্যান থেকে নামিয়ে নিন।
৪. এরপর অন্য একটি প্যানে তেল গরম করুন।
৫. গরম তেলে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ এবং কাঁচা মরিচ ভেজে নিন।
৬. ভাজা হয়ে গেলে স্বাদমতো লবণ এবং শুকনো মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
৭. সেদ্ধ করা শাকের সাথে ভাজা উপকরণগুলো মিশিয়ে নিন।
৮. সবশেষে ধনে পাতা কুচি এবং সামান্য সরিষার তেল দিয়ে পরিবেশন করুন।

গরম ভাতের সাথে এই পালং শাক সেদ্ধ পরিবেশন করুন আর উপভোগ করুন শীতের এক দারুণ পদ। এটি যেমন সহজ, তেমনই স্বাস্থ্যকর এবং সুস্বাদু।