BigNews: সুপ্রিম কোর্টে ইডি মামলায় জামিন পেলেন পার্থ, আদালত দিলো নতুন নির্দেশ

বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি ইডি মামলায় পেলেন জামিন। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জামিনের আবেদনের আজ আদালত পার্থ চ্যাটার্জির জামিন মঞ্জুর করে। আগামী ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ED মামলা থেকে জামিন পাবেন পার্থ। আদালত নির্দেশ দিয়ে জানায় যে আগামী ৩১ সে ডিসেম্বরের মধ্যে চার্জ গঠন করতে হবে। গত ২৭ মাস ধরেই পার্থ রয়েছেন জেলবন্দি। তবে তাকে সিবিআইয়ের একটি মামলার জন্য জেলেই থাকতে হবে।
আদালত জানিয়ে দেয়, ১ ফেব্রুয়ারির মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করতে হবে। ২-৩ ফেব্রুয়ারির মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষের নির্দেশ দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে দু’টি সিবিআই মামলা বিচারাধীন আছে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনে সুপ্রিম কোর্টে রায় দেন বিচারপতি বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জল ভূঁইঞাদের বেঞ্চ। তবে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হবে পার্থকে। আগামী দিনে আদালতে জেরা করার অনুমতি দেওয়া হয়। যেকোনও সরকারি অফিসে বসতে পারবেন না, সরকারি কোনও পদেও নিযুক্ত হতে পারবেন না। শীতের ছুটি পড়ার আগে ৩১ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে নিম্ন আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া শেষ করতে হবে, এই নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট।