মার্কিন নির্বাচন: চলছে ভোট গণনা, আমেরিকার সুইং স্টেটগুলোতে এগিয়ে আছেন কে?

মার্কিন নির্বাচনে দোদুল্যমান অঙ্গরাজ্য সাতটি। এই সাত অঙ্গরাজ্যে কোনো দলই স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকে না। এসব অঙ্গরাজ্যে নিরপেক্ষ ভোটার থাকেন। তারা কোনো দল নয়, বরং প্রার্থীর ভালোমন্দ বিবেচনা করে ভোট দেয়ার পক্ষে। তাই মার্কিন নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে এই দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো মূল ভূমিকা রাখে। এই অঙ্গরাজ্যগুলো হলো অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া ও উইসকনসিন।
সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের তথ্যানুযায়ী, এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প সাতটি দোদুল্যমান রাজ্যের মধ্যে সব কটিতে এগিয়ে রয়েছে। সেখানে এখন পর্যন্ত জর্জিয়া, নর্থ ক্যারোলাইনায় প্রায় নিশ্চিত জেতার পথে ট্রাম্প।
প্রেসিডেন্ট হতে গেলে কমলা হ্যারিসকে এসব রাজ্যের মধ্যে পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনে জিততেই হবে। তবে এ তিন রাজ্যেও এখন ট্রাম্প এগিয়ে।
প্রসঙ্গত, ট্রাম্প ২০১৬ ও ২০২০ সালে নর্থ ক্যারোলাইনা জিতেছিলেন। অন্যদিকে জো বাইডেন ২০২০ সালে বাকি দোদুল্যমান রাজ্যগুলোয় জিতেছিলেন। তবে খুব যদিও অল্প ব্যবধানে। এখনো পর্যন্ত কোনো দোদুল্যমান রাজ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি। অর্থাৎ ফলাফল এখননো ভাগ্য নির্ধারণ করার মতো পরিস্থিতিতে নেই। কে এগিয়ে, কে পিছিয়ে তা প্রতি মিনিটে মিনিটে পরিবর্তিত হচ্ছে।