“অনুপ্রবেশকারীরা এসে বিয়ে করে জমি দখল করছে”,-ফের বিস্ফোরক দাবি অমিত শাহর

অমিত শাহ ঝাড়খণ্ডের আসন্ন নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে আরও একবার অনুপ্রবেশ নিয়ে বিঁধলেন হেমন্ত সরকারকে। তিনি সেই অনুষ্ঠানে প্রশ্ন তুললেন অনুপ্রবেশকারী ও নারী সুরক্ষা নিয়ে।

এ দিন শাহের মুখেও প্রায় একই সুর। তাঁর বক্তব্য, ‘হেমন্ত সোরেনের আমলে ঝাড়খণ্ডের জনজাতিরা সুরক্ষিত নন। হেমন্তজি, আপনি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছেন। তাঁদের মধ্যে নিজের ভোটব্যাঙ্ক দেখতে পান। এই অনুপ্রবেশকারীদের জন্যই রাজ্যের জনজাতির সংখ্যা কমছে, পুরো জনবিন্যাসটাই বদলে যাচ্ছে। এ দিকে, সোরেন সরকার নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। সাঁওতাল পরগণায় জনজাতির সংখ্যা ক্রমেই কমছে।’

শাহের সংযোজন, ‘অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডে এসে আমাদের মেয়েদের প্রলোভন দেখিয়ে বিয়ে করছে এবং তাঁদের জমি দখল করে নিচ্ছে। এ রকম চলতে থাকলে ঝাড়খণ্ডের সংস্কৃতি, কর্মসংস্থান, জমি, বেটি— কোনও কিছুই নিরাপদ থাকবে না। যে সব অনুপ্রবেশকারীরা মেয়েদের উপর অত্যাচার করেছে, তাদের উল্টো করে টাঙিয়ে রাখা উচিত। ঝাড়খণ্ডে বিজেপি সরকার গড়তে চলেছে এবং আমরা ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে ছাড়ব।’