BigNews: অর্পিতার বোনের সাথেও ঘনিষ্ঠ হয়েছিলেন পার্থ চ্যাটার্জি ?

বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির সাথে কি অর্পিতা মুখার্জির বোনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ? এমনটাই সন্দেহ করছে এবার ইডি। কারণ সাধারণ ধূপকাঠি বিক্রেতা থেকে সসসরি শিক্ষা দফতরে চাকরি পেয়েছিলেন অর্পিতার বোন সংগীতা।

তাই প্রশ্ন উঠছে কিভাবে চাকরি পেলেন ক্লাস সিক্স পাশ করা এই তরুণী। আর ইডির তাদানন্তে উঠে এসেছে আরও একটি নাম কল্যাণ ধর। অর্পিতার বোন সংগীতার স্বামী হলেন কল্যাণ। অর্পিতার জামাইবাবু দীর্ঘদিন ধরে চালাতেন অর্পিতার গাড়ি।

প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখার্জিকে টানা জেরা করছে ইডি। গত শনিবার দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন দু’জনেই। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর টানা জেরার মুখে পার্থ এবং অর্পিতা। মাঝে মাঝেই কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা মুখার্জি। চোখে জল চলে আসে সদ্য প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও। বারবার ছেড়ে দেওয়ার কাতর আর্জি জানালেন দুজনেই।

জেরার মুখে পড়ে দুজনেই দাবি করছেন তাঁরা নির্দোষ এবং ষড়যন্ত্রের শিকার। দুজনেরই খাবারের ক্ষেত্রে তীব্র অনীহা দেখা গিয়েছে। একই সঙ্গে দুজনেরই রাতে ঘুম প্রায় হয়নি বললেই চলে। কোন ধরণের ষড়যন্ত্রের কথা বলেছেন পার্থ চট্টোপাধ্যায় সেটা জানার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি।

এর আগে শারীরিক পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পার্থ এবং অর্পিতাকে। সেখানে গিয়েই ‘আমি ষড়যন্ত্রের শিকার’ বলে বিস্ফোরক মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। একথা তিনি কেন বললেন সেটা জানতে টানা জেরা চালিয়ে যাচ্ছে ইডি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *