পার্থ চ্যাটার্জি : বাতিল হয়ে গেলো সব অনুষ্ঠান, থমকে গেলো আয়োজন

দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে রাজ্যের সদ্য প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জির। বর্তমানে তিনি রয়েছেন ইডির হেফাজতে। নিয়মিত তাকে ও তার বান্ধবী অর্পিতাকে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ।

তবে এবার বিরোধীরা সারাব হলেন ২৯ জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে ঝাড়গ্রাম শহরের সেটেলমেন্ট মোর তার আবক্ষ মূর্তিতে পুরসভার পক্ষ থেকে কোনো শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়নি বলে।

জানাগেছে 2020 সালের ৯ আগস্ট মূর্তির আবরণ উন্মোচন করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। মূর্তির নিচের ফলকে বড় অক্ষরে তার নাম খোদাই করা। আর তাই দেখেই বিরোধীদের দাবি মূর্তির ফলকে পার্থ চ্যাটার্জির নাম থাকার কারণেই অনুষ্ঠান বাতিল করেছে পুরসভা।

প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখার্জিকে টানা জেরা করছে ইডি। গত শনিবার দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন দু’জনেই। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর টানা জেরার মুখে পার্থ এবং অর্পিতা। মাঝে মাঝেই কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা মুখার্জি। চোখে জল চলে আসে সদ্য প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও। বারবার ছেড়ে দেওয়ার কাতর আর্জি জানালেন দুজনেই।

জেরার মুখে পড়ে দুজনেই দাবি করছেন তাঁরা নির্দোষ এবং ষড়যন্ত্রের শিকার। দুজনেরই খাবারের ক্ষেত্রে তীব্র অনীহা দেখা গিয়েছে। একই সঙ্গে দুজনেরই রাতে ঘুম প্রায় হয়নি বললেই চলে। কোন ধরণের ষড়যন্ত্রের কথা বলেছেন পার্থ চট্টোপাধ্যায় সেটা জানার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি।

এর আগে শারীরিক পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পার্থ এবং অর্পিতাকে। সেখানে গিয়েই ‘আমি ষড়যন্ত্রের শিকার’ বলে বিস্ফোরক মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। একথা তিনি কেন বললেন সেটা জানতে টানা জেরা চালিয়ে যাচ্ছে ইডি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *