নতুন করে মত্রীসভা গঠন হবে: মুখ্যমন্ত্রী মমতা

বান্ধবীর বাড়ি থেকে নগদ ২১ কোটি টাকা ও ৫০ লাখ টাকার স্বর্ণ উদ্ধারের পর পশ্চিমবঙ্গ রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পার্থের নাকতলার বাড়িতে টানা ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে শনিবার সকালে তাকে গ্রেফতার করে ইডির একটি দল।

মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে রাজ্য মন্ত্রিসভা থেকে বহিষ্কার করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘নতুন করে মন্ত্রিসভা গঠন না করা পর্যন্ত দফতরগুলো আমার কাছে থাকবে।’ মমতার এই মন্তব্য নিয়েই তৃণমূলের মধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

এই মন্তব্যে তা হলে কি বাংলার কামরাজ পরিকল্পনার মতো কিছু হবে ? সমস্ত মন্ত্রী ইস্তফা দেওয়ার পর নতুন করে মন্ত্রীসভা গঠন করবেন মমতা ব্যানার্জি ?

প্রসঙ্গত, মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূল দলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, দুর্নীতিতে দুষ্ট পার্থকে অবিলম্বে মন্ত্রিত্ব থেকে ছেঁটে ফেলা উচিত।

তৃণমূল দল থেকে মন্ত্রীমশাইয়ের সব পদ খারিজ করে দেওয়া উচিত বলে মনে করেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি যদি ভুল হন তবে দলের অধিকার আছে যে, তাঁকে তৃণমূলের সব পদ থেকে সরিয়ে দেওয়ার, বক্তব্য তৃণমূল দলের মুখপাত্র কুণাল ঘোষের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *