জরুরি তথ্যের খোঁজে ফের তলব মন্ত্রীর আপ্ত-সহায়ককে

দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তদন্তে অনেক জিনিসের খোঁজ পেয়েছে ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত-সহায়ক সুকান্ত আচার্যকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। প্রথম পর্বে সুকান্ত আচার্যকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এবার তাঁকে সিজিও-তে তলব করে ইডির আধিকারিকরা। সূত্রের খবর অনুযায়ী, পার্থ চট্টোপাধ্যায়ের কাছে কে বা কারা আসতেন, পার্থবাবুর কাছে সুপারিশের কোনো চিঠি আসত কি না, নিয়োগ সংক্রান্ত দুর্নীতি যে চলছে এই বিষয়ে তিনি কিছু জানতেন কি না, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাঁকে।

প্রসঙ্গত, গত শুক্রবার সকাল ৭টায় পার্থ চট্টোপাধ্যায়ের বাসভবনে ঢুকেছিল ইডি, আর তাকে গ্রেপ্তার করা হয় শনিবার সকাল ১০টায়। মাঝখানের পুরোটা সময় চলে জিজ্ঞাসাবাদ।

ইডির মেমোতে উঠে এসেছে- রাত ২টা ১২ মিনিট, ২টা ৩১, ৩টা ৩৭ এবং সকাল ৯টা ৩৫ মিনিটে মমতাকে ফোন করেন তৃণমূলের মহাসচিব। কিন্তু একবারও কথা বলা সম্ভব হয়নি। আর এতেই কেউ কেউ প্রশ্ন তুলতে শুরু করেছেন, তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে তৃণমূল?

এদিকে চিকিৎসার জন্য সোমবারই পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *