OMG! ব্যাক ফ্লিপ দিতে গিয়ে ভয়ানক পরিস্থিতি কিশোরের, মুহূর্তে ভাইরাল হলো ভিডিয়ো

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার লোভে অনেকেই অদ্ভুত সব স্টান্ট করছেন। এমনই এক ভিডিয়ো সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক কিশোর সুইমিং পুলে ব্যাক ফ্লিপ দিতে গিয়ে প্ল্যাটফর্ম ও পুলের ফাঁকে আটকে যায়।
আমেরিকাস গট ট্যালেন্ট নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এই ভিডিয়োতে দেখা যায়, কিশোরটি পুলের দিকে পিছন করে দাঁড়িয়ে আছে। এক মহিলা তাকে উৎসাহ দিচ্ছে। কিন্তু ব্যাক ফ্লিপ করার সময় কিশোরটির মাথা প্ল্যাটফর্মে আটকে যায়। এই দৃশ্য দেখে সবাই চিন্তিত হয়ে পড়ে।
মাত্র চার দিনে এই ভিডিয়োটি ১ কোটি ৪০ লক্ষেরও বেশিবার দেখা হয়েছে। অনেকে এই কিশোরের অসাবধানতার জন্য তাকে সমালোচনা করেছেন। কেউ কেউ বলেছেন, “এর ফলাফল খুব খারাপ হতে পারত।” আবার কেউ কেউ মজা করে বলেছেন, “মহিলাটি ভয় পেয়ে চিৎকার করছে, কিন্তু ফোনটি হাত থেকে ছাড়ছে না।”
এই ঘটনা আমাদের সকলকে সতর্ক করে দেয় যে, ভাইরাল হওয়ার জন্য নিজের জীবন ঝুঁকি নেওয়া উচিত নয়।