রবি ঠাকুর নিয়ে করা ২৫ লাখ টাকার প্রশ্ন, সঠিক উত্তর দিতে পারেনি প্রতিযোগী, আপনি জানেন কি ?

শ্রীম শর্মা ফাস্টেস্ট ফিঙ্গার রাউন্ড জিতে নিয়ে কেবিসির হট সিটে বসেছিলেন। পাঞ্জাবের মোগা থেকে আসা শ্রীম তার বাবার কাছ থেকে জ্যোতিষ শিখেছেন। ৩ মে গ্রাউন্ড অডিশনের ডাক পেয়ে তিনি ৯৭ দিন ধরে শুধু ফল খেয়ে উপবাস করেছিলেন। কেবিসিতে বিগ বি নিজের হাতে রসমালাই দিয়ে শ্রীমের উপবাস ভেঙেছিলেন।

শ্রীমকে ২৫ লাখ টাকার প্রশ্ন করা হয়েছিল, “রবীন্দ্রনাথ ঠাকুরের শতবার্ষিকী উদযাপনের সময় এই স্থানগুলির মধ্যে কোনটির নাম একদিনের জন্য ঠাকুর স্কোয়ার রাখা হয়েছিল?” কিন্তু শ্রীম উত্তর না দিয়ে ১২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে শো ছেড়ে দিয়েছিলেন। সঠিক উত্তর ছিল B) টাইমস স্কোয়ার, নিউ ইয়র্ক।

অগাস্ট থেকে শুরু হওয়া কেবিসির নতুন সিজনেও অমিতাভ বাচচন সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন। ২০০০ সালে কেবিসি শুরু হওয়ার সময় অমিতাভ কেরিয়ারের নিম্নমুখী পর্যায়ে ছিলেন। এই শো তাঁর কেরিয়ারে নতুন এক জোয়ার এনে দিয়েছিল। একই বছর তিনি ‘মহাব্বতে’ ছবিতেও অভিনয় করেছিলেন।