শিশু চুরির চেষ্টা দুষ্কৃতীদের! ট্রাফিক পুলিশকর্মীর ‘হিরোইক প্রচেষ্টায়’-হলো রক্ষা

নিউ টাউনের চকপাচুরিয়া এলাকায় দিবালোকে এক শিশু কন্যাকে অপহরণের চেষ্টা করে এক যুবক।স্থানীয়দের প্রতিরোধে ও এক ট্রাফিক পুলিশের সাহায্যে শিশুটিকে উদ্ধার করা হয়।অপহরণকারী ব্যক্তি বাইক নিয়ে পালিয়ে যায়।ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক।
স্থানীয়দের দাবি:
টেকনোসিটি থানার অন্তর্গত নিউ টাউন চকপাচুরিয়া এলাকার গণ্ডার মোড়ের কাছে এক শিশু কন্যাকে খাবার দেওয়ার লোভ দেখিয়ে বাইকে তোলার চেষ্টা করে এক যুবক।এক ট্রাফিক পুলিশ সন্দেহ করে ওই বাইকটিকে ধাওয়া করেন।ধাওয়া করা হচ্ছে বুঝতে পেরে নির্জনে একটি জায়গায় শিশু কন্যাকে বাইক থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় অপহরণকারী।
পুলিশের তদন্ত:
টেকনোসিটি থানায় মামলা দায়ের করা হয়েছে।অপহরণকারী ব্যক্তির খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।
এলাকাবাসীর প্রতিক্রিয়া:
ঘটনায় এলাকাবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ।অনেকেই প্রশ্ন তুলছেন তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে।পুলিশকে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন তারা।