OMG! মেয়ের মৃত্যুর মাসেই আত্মহত্যা বাবা-মায়ের? দম্পতির পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

এক বছর আগে প্রেমে আঘাত পেয়ে আত্মহত্যা করেছিলেন মৌসুমী ও রঞ্জন মণ্ডলের মেয়ে অনন্যা।মেয়ের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে শুক্রবার আত্মহত্যা করেন মৌসুমী ও রঞ্জন।তাদের পচাগলা দেহ উদ্ধার করে বারাসত থানার পুলিশ।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তারা আত্মঘাতী হয়েছেন।তবে ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।মৃতদের বাড়ি থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে।পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে।
দীর্ঘদিন ধরে একমাত্র মেয়ে অনন্যাকে নিয়ে বারাসতের সপ্তর্ষিনগরে বসবাস করতেন মৌসুমী ও রঞ্জন।মেয়ের মৃত্যুর পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তারা।প্রতিবেশীদের কাছে বলেছিলেন তারা তারাপীঠে যাচ্ছেন পূজো দিতে।কয়েকদিন ধরে বাড়ির দরজা বন্ধ থাকায় প্রতিবেশীরা সন্দেহ করে পুলিশকে খবর দেন।
প্রতিবেশীদের ধারণা, মেয়ের মৃত্যুর শোক সহ্য করতে না পেরেই চরম পদক্ষেপ নিয়েছেন মৌসুমী ও রঞ্জন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।