ইতিহাসের আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু উল্লেখযোগ্য ঘটনা (২০ জুন)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-
ইতিহাসের পাতায় আজকের দিনটি:

ঘটনাবলি:
৬৩৮: মসজিদে নববির প্রথম সম্প্রসারণ।
১৭০২: মুহাম্মদ বিন কাশিম সিন্ধু প্রদেশের রওয়ার আক্রমণ করেন এবং রাজা দাহির নিহত হন।
১৭৫৬: অন্ধকূপ হত্যা সংঘটিত হয়।
১৭৫৬: নওয়াব সিরাজউদ্দৌলার বাহিনী ব্রিটিশ গ্যারিসনের সেনাদের একটি বদ্ধঘরে আবদ্ধ করে। ওই ঘরে ১৪৬ জনের মধ্যে ১২৩ জন মারা যান।
১৭৫৬: ইংরেজদের কাছ থেকে নবাব সিরাজউদ্দৌলার কলকাতা পুনরুদ্ধার।
১৮৩৭: রানি ভিক্টোরিয়ার সিংহাসনে আরোহণ।
১৮৫৮: গোয়ালিয়র দুর্গ ব্রিটিশের দখলে গেলে সিপাহি বিদ্রোহের অবসান ঘটে।
১৮৭৫: জাপান প্রশান্ত মহাসাগরে অবস্থিত ওকিনাওয়া দ্বীপ দখল করে।
১৯১২: পোল্যান্ডের বিজ্ঞানী ডক্টর কাসিমির ফুঙ্ক প্রথমবারের মতো ভিটামিন আবিষ্কার করতে সক্ষম হন।
১৯৪৭: বঙ্গ আইনসভায় বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়।
১৯৭৬: ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের মুকুট জয় করেছিল চেকেস্লোভাকিয়া।
১৯৮১: ইরানের প্রখ্যাত চিন্তাবিদ ও মুজাহিদ কমান্ডার ডক্টর মোস্তফা চামরান আগ্রাসী ইরাকি সেনাদের সঙ্গে যুদ্ধে মৃত্যুবরণ করেন।
১৯৯০: ইরানের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত গিলান ও জানযন শহরে ৭ দশমিক ৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশি ইরানি প্রাণ হারান।
১৯৯১: জার্মানির আইনসভায় রাজধানী বন থেকে বার্লিনে স্থানান্তরের ভোট গ্রহণ করা হয়।
১৯৯১: পাকিস্তানি তরুণ প্রকৌশলী শাকিল হানাফি পৃথিবীতে সবচেয়ে হালকা বিমান প্রদর্শনের কৃতিত্ব অর্জন করেন।

জন্ম:
১৮৬০: জ্যাক ওরেল, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও অস্ট্রেলীয় রুলস ফুটবলার।
১৮৬১: ফ্রেডরিখ গোল্যান্ড হপকিন্স, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ প্রাণ রসায়নবিদ।
১৯০৯: লেখক ও রাজনীতিবিদ পূর্ণেন্দু দস্তিদার।
১৯১১: সুফিয়া কামাল, বাংলাদেশের প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
১৯১৭: হেলেনা রাসিওয়া, পোলিশ গণিতবিদ।
১৯২৩: গৌরকিশোর ঘোষ, প্রথিতযশা ভারতীয় বাঙালি সাংবাদিক ও সাহিত্যিক।
১৯২৮: মার্টিন ল্যান্ডাউ, একজন মার্কিন অভিনেতা, অভিনয়ের কোচ, প্রযোজক ও সম্পাদকীয় কার্টুনিস্ট।
১৯২৯: অ্যান ওয়েয়ালে, ইংরেজ সাংবাদিক ও লেখক।
১৯৩১: অলিম্পিয়া ডুকাকিস, গ্রিক মার্কিন অভিনেত্রী।
১৯৩৩: ড্যানি আয়েলো, আমেরিকান অভিনেতা।
১৯৩৯: রমাকান্ত দেশাই, ভারতীয় ক্রিকেটার।
১৯৪৯: লিওনেল রিচি, খ্যাতনামা মার্কিন সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, রেকর্ড প্রযোজক ও অভিনেতা।
১৯৫০: নুরি আল-মালিকি, ইরাকি রাজনীতিবিদ ও ৭৬তম প্রধানমন্ত্রী।
১৯৫৪: অ্যালান ল্যাম্ব, দক্ষিণ আফ্রিকা-ইংলিশ ক্রিকেটার।
১৯৬৭: নিকোল কিডম্যান, অস্ট্রেলীয় অভিনেত্রী, চলচ্চিত্র প্রযোজক ও গায়িকা।
১৯৬৯: পাওলো বেন্ট, পর্তুগিজ সাবেক ফুটবলার ও ম্যানেজার।
১৯৭১: জোশ লুকাস, মার্কিন অভিনেতা ও প্রযোজক।
১৯৭২: রাহুল খান্না, ভারতীয় অভিনেতা।
১৯৭৮: ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, ইংলিশ ফুটবলার।
১৯৮৭: আসমির বেগভিক, বসনীয় ফুটবলার।
১৯৮৯: হাভিয়ের পাস্তোরে, আর্জেন্টিনার ফুটবলার।
১৯৯১: কালিদু কুলিবালি, সেনেগালিজ ফুটবলার।

মৃত্যু:
৫৮৯: গাজী সুলতান সালাহ উদ্দীন আইউবি।
৬৫৬: উসমান ইবন আফফান, ইসলামের তৃতীয় খলিফা।
১৬৬০: বিখ্যাত ইংরেজ লেখক ড্যানিয়েল ডিফো লন্ডন।
১৮২০: ম্যানুয়েল বেলগ্রানো, আর্জেন্টিনার অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ।
১৮৭০: জুল ডি গনকউরট, ফরাসি লেখক।
১৮৮৫: সংস্কৃত ভাষার সুপণ্ডিত তারানাথ তর্কবাচস্পতি।
১৯০৬: জন ক্লেটন অ্যাডামস, ইংরেজ চিত্রশিল্পী।
১৯৪৩: দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি অভিনেতা।
১৯৫০: কদ জেনিংস, অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটার।
১৯৫৮: কার্ট আল্ডের, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ।
১৯৬৬: জর্জ ল্যমেত্র্‌, বিখ্যাত বেলজীয় বিশ্বতত্ত্ববিদ।
১৯৮৭: প্রাণিতত্ত্ববিদ ও পক্ষী বিশারদ সালিম আলি।
১৯৯৯: ক্লিফটন ফাডিমান, মার্কিন লেখক।
২০০০: চঞ্চল কুমার মজুমদার, শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কারে সম্মানিত ভারতীয় পদার্থবিজ্ঞানী।
বসন্ত চৌধুরী, বাঙালি যুক্তিবাদী সুপণ্ডিত চলচ্চিত্র অভিনেতা।
২০০৫: জ্যাক সেন্ট ক্লেয়ার কিলবি, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
২০১০: রবার্টো রসাটো, ইতালীয় ফুটবল খেলোয়াড়।
২০১৩: জন ডেভিড উইলসন, ইংরেজ অ্যানিমেটোর ও প্রযোজক।

দিবস:
বিশ্ব শরণার্থী দিবস।