ঝুঁকি থাকায় এখনই ব্যবহার হচ্ছে না গ্যাস কাটার, অতি বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজও

সোমবার সকালে, রাঙাপানির কাছে করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি উস্কে দিয়ে ঘটে গেল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি বগি দুমড়ে-মুচড়ে গেছে।

सरकारी সূত্রে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে বেসরকারি সূত্র বলছে, দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বহু মানুষ।

তবে উদ্ধারকারী দলকে তাদের উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে। কারণ একেদিকে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, অন্যদিকে আহতদের উদ্ধারের জন্য গ্যাস কাটার ব্যবহার করতে হচ্ছে।

তিনটি কামরায় আরও কতজন আহত হয়ে আটকে আছে, তা এখনও নিশ্চিত নয়। তাই গ্যাস কাটার ব্যবহার করে উদ্ধারকাজ চালাতে দ্বিতীয়বার ভাবছে উদ্ধারকারী দল।

তবে বৃষ্টির কারণে আপাতত একেবারে ম্যানুয়াল পদ্ধতিতে উদ্ধারকাজ চালাচ্ছেন তারা। দড়ি বেঁধে ট্রেনের ভাঙা অংশগুলি সরিয়ে ফেলার চেষ্টা করছেন উদ্ধারকারী দলের সদস্যরা।

উল্লেখ্য, করমণ্ডল এক্সপ্রেস ১৯৮৮ সালে রাঙাপানির কাছে দুর্ঘটনায় পড়েছিল। ঐ দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছিল।