কাঞ্চনজঙ্ঘা: ট্রেন দুর্ঘটনা, শেষ হল উদ্ধারকাজ, জেনেনিন কী বলল রেল?

সংবাদ সংস্থার সূত্রে জানা গেছে, রাঙাপানির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাথে মালগাড়ির সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জন।

তবে রেলওয়ে বোর্ডের সিইও জয়া বর্মা সিনহা দাবি করেছেন, দুর্ঘটনায় মোট ৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন মালগাড়ির চালক, অ্যাসিসট্যান্ট লোকো পাইলট এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড।

এই ঘটনায় মোট ৩ জন রেল কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও আরও ৫ জন যাত্রী মারা গেছেন।

জয়া বর্মা সিনহা দুর্ঘটনার সম্পূর্ণ দায়িত্ব মালগাড়ির চালকের উপর চাপিয়েছেন। তিনি বলেছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, সিগন্যাল না মেনেই মালগাড়ি এগিয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরও জানিয়েছেন যে, দুর্ঘটনাক্রস্ত লাইনে কোন কবচ সিস্টেম ছিল না। পরবর্তীতে ওই লাইনে কবচ সিস্টেম বসানো হবে।

এদিকে জয়া বর্মা সিনহা জানিয়েছেন যে, উদ্ধারকাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বর্তমানে দুর্ঘটনাস্থলে লাইন চালু করার কাজ চলছে।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে বগিগুলি ঠিক আছে, সেগুলিকে ডিজেল ইঞ্জিনের সাহায্যে অন্যত্র নিয়ে যাওয়া হবে বলেও জানা গেছে।