অন্যত্র বিয়ে ঠিক, ১০ টাকার নোটে প্রেমিককে চিঠি লিখলেন তরুণী! তারপর …..

২৬ তারিখ বিয়ে হওয়ার কথা কুসুম নামে এক ভারতীয় তরুণীর। তবে সেটি বিশাল নামক তার প্রেমিকের সঙ্গে নয়। তাইতো প্রেমিকের কাছে নিজেকে উদ্ধারের আবেদন ১০ টাকার নোটের মাধ্যমে জানালেন কুসুম। ১০ টাকার সাদা সেই নোটে চার লাইনে নিজের আবেদনের কথা জানিয়ে কুসুম লিখেছেন, ‘ইতি তোমার কুসুম।’

তাদের বিয়ে কোন বছরের ২৬ এপ্রিল কিংবা নোটটি প্রেমিক বিশালের হাতে পৌঁছেছে কিনা তা জানা যায়নি। তবে নোটটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে মুহূর্তেই।

সর্বপ্রথম ‘ক্রাইম মাস্টার গোগো’ নামে এক টুইটার নোটের সেই ছবিটি পোস্ট করে লেখেন, টুইটার! দেখি তোমার ক্ষমতা দেখাও। ২৬ এপ্রিলের আগে কুসুমের এই চিঠি বিশালের কাছে পৌঁছে দিতে হবে। তাই সকলে এই পোস্টে আপনার পরিচিত বিশালকে মেনশন করুন।

‘ক্রাইম মাস্টার গোগো’র সেই পোস্ট শেয়ার হয়েছে অসংখ্যবার। আবার পোস্টের জবাবও দিয়েছেন অনেকে। একজন বলেছেন, সব কুসুম যদি একসঙ্গে বিশালের কাছে যান তাহলে কী হবে? অনেকে আবার বলেছেন, যতদিনে বিশালের কাছে এই বার্তা পৌঁছাবে ততদিন কুসুম দুই বাচ্চার মা হয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *