‘শাস্তি আপনাকে পেতেই হবে দ্যুতি’, মিথ্যে প্রেগনেন্সির কথা জানতেই বড় সিদ্ধান্ত ঋদ্ধির

এই সপ্তাহে মিঠাইকে হারিয়ে টিআরপি তালিকায় প্রথম স্থানে জায়গা করে নিয়েছে গাঁটছড়া । আপাতত এই ধারাবাহিকে দেখা যাচ্ছে খড়ি তার দিদির মিথ্যে প্রেগনেন্সির কথা জেনে গেছে । তবে বাদ যাননি ঋদ্ধিও। সেও দ্যুতির মিথ্যে প্রেগনেন্সির ব্যাপারে জেনে গেছে।

যার ফলে দর্শকেরা যেন আনন্দে উৎচ্ছাসিত হয়ে পড়েছেন। এর আগের প্রোমো থেকে জানা গিয়েছিল যে, ঋদ্ধি খড়িকেই ভুল বুঝেছে আর তাকে সিংহরায় বাড়ি থেকে চিরকালের জন্য বের করে দেওয়ার কথা বলছে। যা দেখে দর্শকদের মনে একটাই প্রশ্ন, খড়ি কি এবারও চুপ করে থাকবে। এর কোনো প্রতিবাদ করবে না? যদিও এবার আর চুপ থাকবে না খড়ি।

একেবারে রাগে গেলো খড়ি । ওমপ্রতি স্টার জলসা গাঁটছড়ার নতুন একটি প্রোমো প্রকাশ্যে এসেছে । যা দেখে দর্শকদের মনে আনন্দের শেষ নেই। ওই প্রোমোতে দেখা গেছে, ঋদ্ধি খড়িকে বলছে যে সে দ্যুতির প্রেগনেন্সির মিথ্যে নাটক করে তার বিশ্বাস ভেঙেছে। তখন খড়ি চুপ না থেকে সমস্ত সত্যিটা উগড়ে দিয়েছে। খড়ি বলে যে, আমার মায়ের পেটের বোন, সে নিজের ভালোবাসা ফিরে পাওয়ার জন্য এমন একটা মিথ্যে নাটক করলো। আমি তাকে বিশ্বাস করে তার জন্য লড়াই করলাম। সবার মতো আমিও ঠকে গেলাম।

কিন্তু তাও তাকে কিছু বলা হচ্ছে না। সব দোষ আমার। এই বাড়িতে যাই হবে একটাই নাম আসবে খড়ি, খড়ি, খড়ি। এরপর দেখা যায় যে, ঋদ্ধি দ্যুতিকে বলছে “আপনি যে অন্যায় করেছেন তার শাস্তি তো আপনাকে পেতেই হবে দ্যুতি”। তবে এখন দেখা যাক দ্যুতিকে কি শাস্তি দেয় ঋদ্ধি ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *