BigNews: তৃণমূল নেতাকে মাদক খাইয়ে পিটিয়ে খুন, চাঞ্চল্য এলাকায়

নেশা খাইয়ে পিটিয়ে খুন তৃণমূল নেতাকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার ৭ নম্বর গ্রামে। মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল। তিনি স্থানীয় তৃণমূলের 218 নম্বর বুথের সেক্রেটারি ছিলেন। প
রিবারের সদস্যদের অভিযোগ, রবীন্দ্রনাথকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। বুধবার রাতে তিনি মারা যান। এ ঘটনায় স্থানীয় দুই প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করছেন পরিবারের সদস্যরা। মৃতের পরিবারের অভিযোগ, টাকা নিয়ে তাঁদের সঙ্গে রবীন্দ্রনাথ মণ্ডলের বিরোধ ছিল। জীবনতলা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
কী কারণে ওই ব্যক্তির মৃত্যু তা তদন্ত শুরু করছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই বিষয়টি অনেকাংশে পরিষ্কার হবে বলে আশা করা হচ্ছে।
মৃতের স্ত্রী বলেন, ‘ও আগেও প্রচুর মদ খেত। কিন্তু, কোনওদিন অজ্ঞান হয়নি। আমার মেয়ে বলেছিল বাবার জিভ, নখ কালো হয়ে গিয়েছে। আমি তখনও খেয়াল করিনি। পাড়ায় কয়েকজন বাঁশ নিয়ে ঘুরছিল। ওরাই ডেকে নিয়ে গিয়েছিল।’
তিনি আরও বলেন, ‘আমার স্বামীর কিছু ধার ছিল। সেই কারণেই হয়তো স্বামীকে মেরে ফেলল।’
শওকত মোল্লা বলেন, ‘রবীন্দ্রনাথ আমাদের দলের সদস্য ছিল। বুধবার রাতে ও খুন হয়েছে। কী ভাবে খুন হয়েছে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু বলতে পারছি না। ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পর এই নিয়ে সঠিক কোনও বিষয় জানা সম্ভব হবে। ও খুব ভালো ছেলে। ওর পরিবার অত্যন্ত অসহায়। আমরা ওর সঙ্গে রয়েছি। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে।’
শওকত মোল্লা বলেন, ‘পুলিশ তদন্ত করে দেখছে। সমস্ত দিক খতিয়ে দেখার পরেই এই নিয়ে সত্য সামনে আসবে।’