BigNews: স্কুলে বদলে যাবে ক্লাস শুরুর সময়? গরমে শিক্ষাদফতর জারি করলো নির্দেশিকা

তীব্র গরমের কারণে রাজ্য সরকার স্কুলের সময়সূচী পরিবর্তনের পরামর্শ দিয়েছে।স্থানীয়ভাবে আবহাওয়ার উপর ভিত্তি করে স্কুলগুলিকে সকালের দিকে ক্লাস নেওয়ার সময় পরিবর্তন করতে বলা হয়েছে।এই পদক্ষেপের উদ্দেশ্য হল পড়ুয়া এবং শিক্ষকদের তীব্র গরম থেকে রক্ষা করা।মিড ডে মিল পরিষেবা যাতে ব্যাহত না হয় সেদিকেও খেয়াল রাখা হবে।

এই পরামর্শ সরকারি, সরকার সাহায্যপ্রাপ্ত এবং সরকার অনুমোদিত উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের জন্য প্রযোজ্য।প্রাথমিক স্কুল গুলিকে স্থানীয় প্রাথমিক স্কুল কাউন্সিলের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।শিক্ষক সংগঠন গুলি এই পরামর্শকে স্বাগত জানিয়েছে।

বাংলার প্রচণ্ড গরমের কারণে স্কুলের শিক্ষার্থীদের উপর বিরূপ প্রভাব পড়ছে। তাই রাজ্য শিক্ষা দফতর মঙ্গলবার একটি বিশেষ অ্যাডভাইসরি জারি করেছে। এই অ্যাডভাইসরিতে স্কুল গুলিকে স্থানীয়ভাবে আবহাওয়ার উপর ভিত্তি করে ক্লাস নেওয়ার সময় পরিবর্তন করার পরামর্শ দেওয়া হয়েছে।

উদ্দেশ্য হল তীব্র গরম থেকে পড়ুয়া এবং শিক্ষকদের রক্ষা করা। মিড ডে মিল পরিষেবা যাতে ব্যাহত না হয় সেদিকেও খেয়াল রাখা হবে।

এই পরামর্শ সরকারি, সরকার সাহায্যপ্রাপ্ত এবং সরকার অনুমোদিত উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের জন্য প্রযোজ্য। প্রাথমিক স্কুল গুলিকে স্থানীয় প্রাথমিক স্কুল কাউন্সিলের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

শিক্ষক সংগঠন গুলি এই পরামর্শকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, এটি পড়ুয়া এবং শিক্ষকদের জন্য সুবিধাজনক হবে।

উল্লেখ্য, চলতি বছরে অস্বাভাবিক তাপমাত্রার কারণে রাজ্য সরকার গরমের ছুটি এগিয়ে এনেছিল। ভ্যাকেশান শেষে ১০ জুন খুলেছে স্কুল। কিন্তু ফের তাপপ্রবাহ শুরু হওয়ায় স্কুলগুলিতে উপস্থিতির হার যথেষ্ট কম রয়েছে বলে জানা গিয়েছে। এই আবহে অ্যাডভাইসরি জারি করল সরকার।