‘যোগ্যশ্রী’ প্রকল্প নিয়ে এবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, জেনেনিন কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

‘যোগ্যশ্রী’ প্রকল্প রাজ্যের বহু জনহিতকর কর্মকাণ্ডের মধ্যে একটি। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণের জন্য এই স্কিমটি শুরু হয়েছিল। সেই প্রকল্পে নতুন সংযোজন হতে চলেছে। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যোগ্যশ্রী প্রকল্পের সুবিধাগুলি কী কী,

রাজ্য ছাত্রদের বিনামূল্যে সরকারি চাকরির জন্য প্রস্তুত করার সুবিধা প্রদান করবে? মূলত, পিছিয়ে পড়া SC এবং ST ছাত্রদের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (JEE), NEET এবং Mains পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিং দেওয়া হয়।

এই স্কিমটি ব্যাঙ্ক, রেলওয়ে, পোস্ট অফিস, সেনা, আধাসামরিক বাহিনী, পুলিশ সহ বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতির ব্যবস্থা করে, তফসিলি জাতি এবং তফসিলি উপজাতির ছাত্রদের ছাড়াও কী পরিবর্তন হচ্ছে? এবং সাধারণ শ্রেণীর ছাত্রদেরও এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে। অর্থাৎ রাজ্যের যে কোনও শ্রেণির ছাত্রছাত্রীরা এই প্রকল্পের মাধ্যমে সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রশিক্ষণের সুযোগ পাবেন।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘২০২৪ সালের পরীক্ষাতেই আমাদের ‘যোগ্যশ্রী’ ছেলেমেয়েরা JEE (অ্যাডভান্সড) পরীক্ষায় ২৩জন র‍্যাঙ্ক (১৩টি IIT র‍্যাঙ্ক সহ), JEE (মেইন) এ ৭৫জন র‍্যাঙ্ক, WBJEE-এ ৪৩২জন র‍্যাঙ্ক এবং NEET-এ ১১০জন র‍্যাঙ্ক পেয়েছে। এইসব কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ফলাফল আগের বছরের ফলাফলের চেয়েও অনেক ভালো।’