৭৭ হাজারের বেশি ভোটে হার! এবার মমতার ক্ষোভের মুখে তৃণমূলের যুব নেতা দেবাংশু

মোদী সরকার শরিকের হাত ধরে কেন্দ্রে সরকার গড়লেও এবারের লোকসভা নির্বাচনে বাংলায় বয়েছে সবুজ ঝড়। বাংলার ৪২ টি আসনের মধ্যে ২৯ টিতে জিতেছে তৃণমূল কংগ্রেস। তবে বাংলায় সবুজ ঝড় বইলেও তমলুক লোকসভা কেন্দ্রে ৭৭ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি।
আর সেই ভোটার ফলাফল নিয়েই সম্প্রতি দেবাংশু মুখ খোলেন –
দেবাংশু বলেছিলেন, “আমার অভিজ্ঞতা ভাল হয়েছে। অনেকে আশীর্বাদ করেছেন। কিন্তু আমি ভোটে লড়তে গিয়ে একটা জিনিস দেখলাম, ওই জেলায় আমার দলের অনেকেই দুই নৌকায় পা দিয়ে চলছেন। ভোটে প্রভাব তো পড়বেই। এটা তো নিশ্চিত ছিল। যারা দুই নৌকায় পা দিয়ে চলছে তাদের আমি চিহ্নিত করতে পেরেছি। ইতিমধ্যেই দলের শীর্ষ নেতৃত্বকে গোটা বিষয়টি জানিয়েছি।”
ক্ষুব্ধ দেবাংশু বলেন, “এভাবে চলতে পারে না। দুই নৌকায় পা দিয়ে চলব আবার দলের বিভিন্ন পদ সামলাব সেটা হয় না। ভোটে লড়তে গিয়ে আমাকে এরম বহু অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে।”
তবে এবার দেবাংশু পড়ে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির নিশানায়। লোকসভা ভোটের প্রকাষৰে দেবাংশুর গা ছাড়া মনোভাব নিয়ে পরশ তুলেছেন মমতা ব্যানার্জি।
দেবাংশুর প্রচার সূচি নিয়েই ক্ষোভ প্রকাশ করেন মমতা। তিনি জানান যে দেবাংশুর বয়সে তিনি সকাল ৭ তা থেকে রাস্তায় থাকতেন কখনো বেলা ১২ টার সময় বাড়ি থেকে বের হতেন না। সূত্রের খবর অনুযায়ী তমলুক থেকে অভিযোগ এসেছে যে দেবাংশুকে সকালের দিকে প্রকাহরের কাজে পাওয়া যেত না। আর সেই অভিযোগ পাওয়ার পরেই দেবাংশুর প্রতি ক্ষোভ উগরে দেন মমতা।