মনের ইচ্ছে পূরণ! BJP- জিততেই হাতের আঙুল কেটে মা কালীকে উৎসর্গ, তারপর যা ঘটলো ?

৪ জুন লোকসভা ভোটের ফলাফল বের হয়েছে। আর সেই ফলাফলে NDA সংখ্যাগরিষ্ঠতা পেতেই মন্দিরে ছুটে গিয়ে মা কালীকে নিজের হাতের আঙ্গুল কেটে উৎস্বর্গ করলেন এক ব্যক্তি। জানাগেছে সেই ব্যক্তি শুরুর থেকেই বিজেপি ভক্ত। তাই এবারের নির্বাচনেও সে মনে মনে প্রার্থনা করেছেন যাতে তার পছন্দের শিবির জয় লাভ করে। এমন কি মনের ইচ্ছে পূরণ হলে মা কালির কাছে নিজের আঙ্গুল উৎস্বর্গ করবেন বলে ঠিক করে রেখেছিলেন। আর ৪ জুন ফলাফল সামনে আসতেই আঙ্গুল কেটে মা কালীকে উৎস্বর্গ করেন ওই ব্যক্তি।
যখন দেখা যায় ভোটের ফলাফলে বিজেপি নেতৃত্বাধীন সংখ্য়াগরিষ্ঠতা পেয়েছে তখন একেবারে খুশিতে ডগমগ দুর্গেশ। মনবাঞ্ছা পূর্ণ হওয়ায় মা কালীর উদ্দেশ্যে নিজের হাতের আঙুল কেটে উৎসর্গ করেন।
বিষয়টি নিয়ে দুর্গেশ জানিয়েছেন, ‘প্রাথমিক ট্রেন্ডে কংগ্রেসকে এগিয়ে থাকতে দেখে ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম। কংগ্রেস সমর্থকরা তখন উচ্ছ্বসিত ছিলেন। তখন আমি গ্রামের কালী মন্দিরে যাই। গোটা গ্রামের মানুষের বিশ্বাস-ভরসার জায়গা ওই মন্দির। আমি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেই বিজেপির জয়ের কামনা করতে মন্দির গিয়েছিলাম।’
তিনি আরো বলেন “‘বিকেলে ভোটের ফলাফল শেষে যখন দেখলাম বিজেপি জিতে গিয়েছে তখন আবার মন্দির যাই আমি। আঙুল কেটে মা কালীকে উৎসর্গ করি। বিজেপি এবার সরকার গড়বে। তবে আমি আরও খুশি হতাম যদি এনডিএ ৪০০ আসনের গণ্ডি পার করত।”