নিশীথ হারতেই তৃণমূলে যোগদানের হিড়িক, আরও একটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া বিজেপির

দীর্ঘদিন ধরেই নিজেদের শক্ত ঘাঁটি হিসেবে কোচবিহারকে ধরে রেখেছিলো বিজেপি। তবে এবারের নির্বাচনে হেরে গেছেন বিজেপি প্রার্থী তথা প্রাক্তন প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। আর তারই প্রভাব পড়েছে নিশীথ প্রামানিকের এলাকা বলে পরিচিত ভেটাগুড়িতে। জানা গিয়েছে, ভেটাগুড়ি-১ গ্রাম পঞ্চায়েতের বিজেপির পাঁচ পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলেন। শুক্রবার রাতে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ।

যোগদানের পর উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘ওই গ্রাম পঞ্চায়েতের ৫ সদস্যকে নেওয়া হলেও কোনওভাবেই প্রধান ও উপপ্রধানকে নেওয়া হবে না।’

বিজেপির কোচবিহার জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় বলেন, ‘তৃণমূল জোর করে ভয় দেখিয়ে পঞ্চায়েত সদস্যদের যোগদান করাচ্ছে। তবে প্রধান ও উপপ্রধান যোগদান করেননি। আমরা গোটা বিষয়টি দেখছি।’

নিশীথ প্রামাণিক এই গ্রাম পঞ্চায়েতেরই উপপ্রধান ছিলেন ২০১৩-১৮ সাল পর্যন্ত।