জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানসহ ৫ দেশ, দেখেনিন আর করা পেলো স্থান?

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে। এই দেশগুলো ২০২৫ সালের ১ জানুয়ারী থেকে দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

নতুন নির্বাচিতরা হলো– পাকিস্তান, সোমালিয়া, পানামা, ডেনমার্ক ও গ্রিস। আজ শুক্রবার এমনটা জানিয়েছে বার্তা সংস্থা এপি।

মঙ্গলবার নতুন সদস্য নির্বাচনে হয় ভোটাভুটি। ডেনমার্ক ১৮৪ ভোট, পানামা ১৮৩ ভোট, গ্রিস ও পাকিস্তান ১৮২ ভোট এবং সোমালিয়া পেয়েছে ১৭৯ ভোট। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে দেশগুলো ইকুয়েডর, জাপান, মাল্টা, সুইজারল্যান্ড ও মোজাম্বিকের স্থলাভিষিক্ত হবে।

এই তথ্য শুক্রবার এপি নিউজ এজেন্সি জানিয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত ভোটাভুটিতে ডেনমার্ক ১৮৪ ভোট, পানামা ১৮৩ ভোট, গ্রিস ও পাকিস্তান ১৮২ ভোট এবং সোমালিয়া ১৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে এই দেশগুলো ইকুয়েডর, জাপান, মাল্টা, সুইজারল্যান্ড ও মোজাম্বিকের স্থলাভিষিক্ত হবে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য হল যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এই দেশগুলোর ভেটো ক্ষমতা রয়েছে। বাকি ১০টি অস্থায়ী সদস্য ভোটাভুটিতে দুই বছরের জন্য নির্বাচিত হয়।