OMG! 3 লাখ দামে বিক্রি হচ্ছে 10 টাকার নোট, দেখেছেন কি এমন ভারতীয় নোট?

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম দুটি ১০ টাকার নোট বিক্রি হচ্ছে কয়েক লাখ টাকায়!
লন্ডনের নুনানস মেফেয়ার নিলাম কেন্দ্রে এই দুর্লভ নোট দুটি নিলাম করা হবে।
অনুমান করা হচ্ছে নিলামে এর দাম ২,০০০ থেকে ২,৬০০ পাউন্ড, অর্থাৎ ২ থেকে ২.৭ লাখ টাকার মধ্যে হতে পারে।
কিন্তু এই নোট দুটি কেন এত মূল্যবান?
এই নোট দুটির সাথে বিস্তর ইতিহাস জড়িত।
প্রথম বিশ্বযুদ্ধের সময় লন্ডন থেকে বোম্বে যাওয়ার পথে একটি জাহাজ ধ্বংস হয়েছিল।
জার্মান ইউ-বোট-এর টর্পেডো হামলায় ২ জুলাই, ১৯১৮ সালে সেই জাহাজ ডুবে যায়।
ধ্বংসাবশেষের মধ্যে অসংখ্য ৫ টাকা, ১০ টাকা ও ১ টাকার নোট ভেসে উঠে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের নোট তারা আগে কখনও দেখেননি।
Two 10-rupee banknotes that were recovered from the wreck of the SS Shirala, which was sunk by a German U-boat on 2 July 1918.
See link to catalogue https://t.co/90hOK7qWUG#banknotes #indianrupee #shipwreck #uboat #WW1 pic.twitter.com/okeBd5oomw
— Noonans Mayfair (@NoonansAuctions) May 24, 2024
ব্যাঙ্ক অফ ইংল্যান্ড যখন সোশ্যাল মিডিয়ায় এই জাহাজ ডুবির ঘটনা উল্লেখ করে, তখনই তারা এই বিষয় জানতে পারে।
কিছু নোট সম্পূর্ণ নষ্ট হয়ে গেলেও, এই দুটি ১০ টাকার নোট খুবই ভালো অবস্থায় রয়েছে।
এই নিলাম নিঃসন্দেহে ইতিহাস ও মুদ্রা সংগ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় ঘটনা।