Tata: বুকিং শুরু হল টাটা অলট্রোজ রেসারের, জেনেনিন টোকেন মূল্য কত?

নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? নিত্য যাতায়াতের পাশাপাশি ফ্যামিলি কার হিসেবেও ব্যবহার করা যাবে এমন একটি গাড়ি?
তাহলে আপনার জন্য আছে টাটা অলট্রোজ রেসার!

সম্প্রতি টাটা মোটরস এই নতুন গাড়ি বাজারে আনার ঘোষণা করেছে।আন-অফিশিয়াল বুকিংও শুরু হয়েছে।টোকেন মূল্য রাখা হয়েছে 21,000 টাকা।

কারওয়ালে’র রিপোর্ট অনুযায়ী, জুনের মাঝামাঝি সময়ে লঞ্চ হতে পারে এই গাড়ি।দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে টাটা অলট্রোজ রেসার। দাম থাকতে পারে 10 লাখ টাকার মধ্যে।

কী কী থাকবে এই গাড়িতে?

1.2 লিটার টার্বো পেট্রল ইঞ্জিন

6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন (DCT গিয়ারবক্সের সম্ভাবনাও রয়েছে)

118 হর্সপাওয়ার এবং 170 এনএম টর্ক শক্তি

10.25 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম

ওয়্যারলেস স্মার্টফোন কানেক্টিভিটি

ক্রূজ কন্ট্রোল

ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার

ওয়্যারলেস চার্জিং

ক্লাইমেট কন্ট্রোল

সিঙ্গেল পেন সানরুফ

360 ডিগ্রি ক্যামেরা

6টি এয়ারব্যাগ

এমার্জেন্সি ব্রেকিং

নতুন টাটা অলট্রোজ রেসার নিঃসন্দেহে একটি আকর্ষণীয় বিকল্প।