‘ধ্যান করেন না ভান কেউ জানেন না’,-মোদীকে তীব্র কটাক্ষ করলেন অধীর

৩০ মে থেকে ১লা জুন পর্যন্ত কন্যাকুমারী সফরে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সন্ধ্যায় কন্যাকুমারীতে ধ্যানে বসেন তিনি। কন্যাকুমারীর বিবেকানন্দ শিলায় তিনি বসে ধ্যান বসেন।
কন্যাকুমারী পৌঁছনোর পরই প্রধানমন্ত্রীর কনভয় রওনা দেয় ভগবতী অম্মান মন্দিরের দিকে। বিবেকানন্দ রক মেমোমরিয়াল পৌঁছনোর আগে সেখানে তিনি পুজো দেন।
মন্দিরের পুজারিরা জানিয়েছেন, এই প্রথম দেশের কোনও প্রধানমন্ত্রী দেবী কন্যাকুমারীর দর্শন করলেন।
বিবেকানন্দ রক মেমোরিয়ালে যাওয়ার আগে কিছুক্ষণ মন্দিরের সিঁড়িতে ভাবুক চিত্তে দাঁড়িয়ে থাকতে দেখা যায় নরেন্দ্র মোদীকে। ১ জুন মৌনব্রত ভাঙার পর তিনি তামিল কবি তিরুবল্লুভরের মূর্তি দর্শনেও যেতে পারেন।
আর এবার মোদীর ধ্যান প্রসঙ্গে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী ।
‘ভোট আর ভগবান মোদীর কাছে সমান সমান’, এই অভিযোগ তুললেন তিনি। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ‘ধ্যান করেন বা ভান করেন, কেউ জানে না।’
প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘রাম মন্দিরে তিনি একাই পুরোহিত হয়ে গিয়েছিলেন। মানুষ মেনে নেননি। ২০১৯ সালে কেদারনাথের গুহায় ধ্যানের ভান করেছিলেন। আবার তিনি ধ্যানে বসছেন। এটা ধ্যান না ভণ্ডামি। বিজেপি নেতারা নরেন্দ্র মোদীকে বিবেকানন্দের সঙ্গে তুলনা করেন। দুজনের নামেই নরেন্দ্র আছে। আমি প্রতিবাদ করেছিলাম সংসদে।’