ভ্যাপসা গরম থেকে অবশেষে স্বস্তি, বঙ্গে কবে প্রবেশ বর্ষার? জানিয়ে দিলো হাওয়া অফিস

অবশেষে ভ্যাপসা গরম থেকে মুক্তি পেল বাংলা। মে মাসের শেষেই বদলে গেছে রাজ্যের আবহাওয়া। শুরু হয়েছে প্রাক-বর্ষার বৃষ্টিপাত। রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা:

উত্তরবঙ্গের পাঁচটি জেলায় – দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে শনিবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস।
এই তিন জেলায় – জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে – ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে।

কলকাতা ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা:

শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শনিবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

কবে বর্ষা?

আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গেছে, বঙ্গে বর্ষা প্রবেশের স্বাভাবিক সময় ১০ জুন।
তবে, এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি কবে বাংলায় বর্ষা প্রবেশ করবে।