রেমালের দাপট কাড়ল একজনের প্রাণ, গাছপালা ভেঙে রাস্তাঘাট বন্ধ!

রবিবার রাত থেকে কলকাতায় শুরু হওয়া ঝড়ো হাওয়া ও অঝোর বৃষ্টির তীব্রতা সোমবার সকালেও কমেনি। ঘূর্ণিঝড় রেমাল ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার গতিতে শহরের উপর দিয়ে আছড়ে পড়েছে।
এই তীব্র ঝড়ের ফলে শহরের বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে।
দুর্ভাগ্যজনকভাবে, ঝড়ের তীব্রতায় বিবির বাগান এলাকায় একটি বাড়ি ভেঙে পড়ে একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম মহম্মদ সাজিদ।ঝড়ো হাওয়ার তীব্রতায় বাড়ির ছাদ থেকে ইটকোল পড়ে তাঁর উপর আঘাত হানে। গুরুতর আহত অবস্থায় তাকে নীলরতন সরকার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কলকাতার আলিপুর, টালা পার্ক, ভিক্টোরিয়া নিকটবর্তী স্থান, রেড রোড সহ একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে।কলকাতার রাস্তায় জল জমে গেলে ৪৮০ টি পাম্প জল নিকাশির জন্য প্রস্তুত রাখা হয়েছে।ট্রেন ও মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে।রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রেমেল ঘূর্ণিঝড়ের জেরে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হতে পারে রাজ্যের উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর।
দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে, সোমবার দিঘা যাওয়া-আসার সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে।আবহাওয়া অফিস জানিয়েছে, আজও কলকাতায় ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সুতরাং, সকলকে সতর্ক থাকার এবং নিরাপদে থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে।