‘ওয়ান নেশন-ওয়ান ইলেকশন’ পরবর্তী মেয়াদ থেকেই লাগু, দাবি করলেন অমিত শাহ

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর এবার অমিত শাহ জানালেন মোদী সরকারের আগামী মেয়াদ থেকেই দেশজুড়ে লাগু হবে ‘ওয়ান নেশন-ওয়ান ইলেকশন’ -এর।
একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ জানিয়েছেন যে, মোদী সরকার তার পরবর্তী মেয়াদে ‘এক দেশ, এক নির্বাচন’ বাস্তবায়ন করবে কারণ দেশে একযোগে নির্বাচন হওয়ার সময় এসেছে।
অমিত শাহ বলেন, ‘আমরা এটা নিয়ে ভাবতে পারি। আমরা যদি একটি নির্বাচনের আগে থেকেই এটি নিয়ে পরিকল্পণা করি তাহলে তা করা যেতে পারে। এটি শিক্ষার্থীদের ছুটির সময়ও অনেক সমস্যা তৈরি করে।’
শাহ বলেন, ‘স্বাধীনতার পর থেকে আমাদের সংবিধান প্রণেতাদের দ্বারা UCC আমাদের সংসদ এবং আমাদের দেশের রাজ্য আইনসভাগুলির উপর ছেড়ে দেওয়া একটি দায়িত্ব। সংবিধানিক সভা আমাদের জন্য যে পথ প্রদর্শক নীতিগুলি স্থির করেছে তার মধ্যে রয়েছে অভিন্ন সিভিল কোড। এমনকি সেই সময়ে কে এম মুন্সি, রাজেন্দ্র বাবু, আম্বেদকরজির মতো আইনজ্ঞরা বলেছিলেন যে একটি ধর্মনিরপেক্ষ দেশে ধর্মনিরপেক্ষ হিসেবেই আইন থাকা উচিত।’
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে ইউনিফর্ম সিভিল কোড একটি বিশাল সামাজিক, আইনী এবং ধর্মীয় সংস্কার। উত্তরাখণ্ড সরকার কর্তৃত্ব প্রমীত আইটি সামাজিক এবং আইনি যাচাই-বাছাই করা উচিত। ধর্মীয় নেতাদের সাথেও পরামর্শ করা উচিত।’
তিনি বলেন, ‘আমি যা বলতে চাইছি তা হল এই বিষয়ে একটি বিস্তৃত বিতর্ক হওয়া উচিত এবং সেই ব্যাপক বিতর্কের পরে যদি উত্তরাখণ্ড সরকারের তৈরি মডেল আইনে কিছু পরিবর্তন করা হয়। কারণ কেউ অবশ্যই আদালতে যাবেন। বিচার বিভাগের মতামতও আসবে।’