Cyclone: ১৩৫ কিলোমিটার বেগে ছুটে আসবে ‘রিমেল’! বেশি প্রভাব কোন কোন জেলায়?

এখনও সাইক্লোন তৈরি হয়নি। এটি একটি গভীর নিম্নচাপ হিসেবে বঙ্গোপসাগরে অবস্থান করছে।বেলা সাড়ে ১১ টার তথ্য অনুযায়ী, এর অবস্থান বাংলাদেশের খেপুপাড়া থেকে ৪২০ কিলোমিটার দক্ষিণে এবং ক্যানিং থেকে ৪৬০ কিলোমিটার দক্ষিণে।আজ সন্ধ্যার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে।
ল্যান্ডফল:
সুন্দরবন এলাকা, বাংলাদেশ ও ভারতের মধ্যবর্তী স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা।আঘাতের সময় সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩৫ কিলোমিটার হতে পারে।
প্রভাব:
শনিবার বিকেল থেকেই উপকূলের জেলাগুলোতে বৃষ্টি শুরু হয়েছে।রবিবার ও সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূমে ১০০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে।দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায় ঝোড়ো হাওয়া বইতে পারে। নদিয়াতে ঝড়ো হাওয়া ও দুর্যোগের পরিমাণ বাড়তে পারে।মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।
প্রস্তুতি:
প্রশাসন ইতিমধ্যেই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।
নিয়মিত আপডেটের জন্য সংবাদ মাধ্যম ও সরকারি ওয়েবসাইটগুলি দেখুন।সতর্ক থাকুন এবং নিরাপদে থাকুন।