“আমি ওদের পরিকল্পনা বাস্তব হতে দেব না”-SC, ST, OBC -নিয়ে বড় ঘোষণা মোদির

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার বিহারের পাটলিপুত্রে নির্বাচনী সভায় ইন্ডিয়া জোটকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী।

তিনি বলেন, ‘মোদীর জন্য সংবিধানই সবথেকে গুরুত্বপূর্ণ। মোদীর জন্য বাবা সাহেব আম্বেদকারের ভাষণ গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া জোট মুসলিম ভোট ব্যাঙ্কের জন্য যদি গোলামি করতে হয় তাহলে করুক। ওরা গিয়ে যদি মুজরো করতে হয় তাহলে তাই করুক। আমি SC, ST, OBC-র সংরক্ষণের পাশে আছি এবং থাকব। যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ লড়াই করব।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিহার হল সেই রাজ্য় যে সামাজিক ন্যায়বিচারের জন্য লড়াইয়ের জন্য একটি নতুন দিকনির্দেশনা দিয়েছে। বিরোধী জোট ইন্ডিয়া SC, ST এবং OBC-দের অধিকার হরণ করে তা মুসলিমদের দিকে তা ঘুরিয়ে দিতে চাইছে। আমি ওদের পরিকল্পনা বাস্তব হতে দেব না। ওরা দাস হয়েও থাকতেও রাজি। মুসলিম ভোটব্য়াঙ্কের জন্য মুজরোও করতে পারে।’ দু’বারের বিজেপি সাংসদ রাম কৃপাল যাদবের পক্ষে প্রচার করতে এসেছিলেন নরেন্দ্র মোদী। বিরোধীদের উদ্দেশ্য়ে তাঁর কটাক্ষ ‘ভগবান রামের সঙ্গে অনেকেরই ঝামেলা। রাম কৃপালের নামেই ভুরু কুঁচকান তাঁরা।’

বিহারের জনপ্রিয় মিষ্টির কথা উল্লেখ করে বলেন, ‘মানের কা লাড্ডু’- তৈরি করা শুরু করুন ৪ জুনের জন্য়। আপনাদের ভোট তাৎপর্যপূর্ণ। এটি শুধুমাত্র আপনাদের সাংসদ নির্বাচনেরই নয়, প্রধানমন্ত্রীর নির্বাচনেরও।’

মোদী। বলেন, ‘LED বাল্বের যুগে ওঁরা এমন একটি লণ্ঠন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যা পুরো বিহারকে অন্ধকারে রেখে শুধুমাত্র তাঁদের ঘরকেই আলোকিত করছে।’