SPORTS: লজ্জার রেকর্ডে পিষুষ চাওলাকে টপকে গেলেন চাহাল, জেনেনিন কি সেই রেকর্ড?
May 25, 2024

ক’দিন আগে আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন যুজবেন্দ্র চাহাল। এবার টুর্নামেন্টের আরেকটি রেকর্ডে নাম তুলেছেন তিনি। তবে সেই রেকর্ডটি দ্রুতই ভুলে যেতে চাইবেন এই লেগস্পিনার।
শুধু চাহাল নন, এমন লজ্জার রেকর্ড যেকোনো বোলারই দ্রুত ভুলে যেতে চাইবেন। শুক্রবার আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা খাওয়া বোলারের বিব্রতকর রেকর্ড গড়েছেন তিনি।
পরিসংখ্যান বলছে, আইপিএল ক্যারিয়ারে ২২৪ ছক্কায় শীর্ষে আছেন চাহাল। তার পরেই আছেন পিযূষ চাওলা। টুর্নামেন্টের ইতিহাসে ২২২ ছক্কা হজম করেছেন তিনি। সেই সঙ্গে ১৯২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দুইয়ে আছেন চাওলা।
লজ্জার রেকর্ডে তৃতীয় স্থানে আছেন অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা। তিনি খেয়েছেন ২০৬ ছক্কা। আর চারে আছেন চাহালের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। ২০২ ছক্কা খেয়েছেন রাজস্থানের এই অফস্পিনার।