“আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনও শখ নেই”- জানিয়ে দিলেন অরবিন্দ কেজরিওয়াল

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার প্রধানমন্ত্রী পদে কে ? বা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী পদে বসবে কি না সেই প্রশ্নের জবাব দিলেন আমি আদমি পার্টির সুপ্রিম অরবিন্দ কেজরিওয়াল।

তিনি কেন প্রধানমন্ত্রী মুখের লড়াইয়ে নেই, এ প্রশ্নের উত্তরে কেজরিওয়াল বলেন, ‘আম আদমি পার্টি একটি ছোট দল। মাত্র ২২টি আসনে লোকসভা নির্বাচনে লড়ছি আমরা।’

সংবাদমাধ্যমে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘ইন্ডিয়া জোট যদি যেতে তাহলে আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনও শখ নেই। আমার লক্ষ্য একনায়কতন্ত্রের হাত থেকে দেশকে বাঁচানো। BJP ফের একবার ক্ষমতায় এলে দেশের বিরোধী নেতাদের একে একে জেলে ভরবে। এই নির্বাচন দেশকে বাঁচানোর লড়াই। গণতন্ত্রকে বাঁচানোর লড়াই। BJP ক্ষমতায় ফিরলে গণতন্ত্রকে শেষ করে দেবে।’

প্রধানমন্ত্রী পদ প্রসঙ্গে জয়রাম রমেশ বলেন “একটি প্রক্রিয়ার মাধ্যমে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ বেছে নেওয়া হচ্ছে। এটি কোনও বিউটি কনটেস্ট চলছে না। আমরা পার্টি নির্ভর গণতন্ত্রে বিশ্বাসী। এখন প্রশ্ন হচ্ছে জনাদেশ কোনও নির্দিষ্ট পার্টির প্রতির থাকবে না আমাদের গণতান্ত্রিত জোটের দিকে। কোনও পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেলে সেটি নিজেদের প্রধানমন্ত্রী মুখ বেছে নেয়। গঠবন্ধন একটি বিশেষ পদ্ধতিতে জোটের প্রধানমন্ত্রী মুখ নির্ণয় করবে।”