গোয়া নয় এবার বাংলায়! মন্দারমনিরতে ‘সানবার্ন ফেস্টিভ্যাল’, টিকিট কাটবেন কীভাবে?

 গোয়ার পর এ বার সোজা বাংলার সমুদ্র সৈকতে! মিউজিক প্রেমীদের জন্য বিরাট সুখবর। এতদিন যা কেবল গোয়ার সমুদ্র সৈকত বা ডিসেম্বরের শীতেই দেখা যেত, সেই বিশ্বখ্যাত ইলেকট্রিক ডান্স মিউজিক ফেস্টিভ্যাল ‘সানবার্ন’ (Sunburn Festival) এ বার চলে আসছে বাংলার মন্দারমনিতে। আগামী ১৬ অগাস্ট স্বাধীনতা দিবসের উইকএন্ডে বঙ্গোপসাগরের ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে মন্দারমনির কেসি ভিউ রিসর্টে হতে চলেছে এই মেগা মিউজিক্যাল ইভেন্ট। ফেস্টিভ্যালের নাম দেওয়া হয়েছে ‘সানবার্ন রিলোড সানডাউনার’।

তারকাদের লাইনআপ ও আকর্ষণ

এশিয়ার বৃহত্তম ইলেকট্রিক ডান্স ও মিউজিক ফেস্টিভ্যাল ব্র্যান্ড হিসেবে পরিচিত ‘সানবার্ন’। ২০০৭ সালে গোয়ায় শুরু হওয়া এই ধামাকেদার ইভেন্ট এবার বাংলার জেন-জি ও তরুণ প্রজন্মের নাগালে। মন্দারমনির এই অনুষ্ঠানে পারফর্ম করতে আসছেন ডিজে সারটেক, হাউডিনি, রুদ্র ও আর্কেইন জুটি এবং অ্যান্টিমের মতো জনপ্রিয় তারকারা। লাইভ পারফর্ম্যান্স, হাই এনার্জি ইলেকট্রিক মিউজিক এবং দুর্দান্ত মঞ্চসজ্জা দেখতে ইতিমধ্যেই টিকিটের জন্য হুড়োহুড়ি শুরু হয়ে গেছে।

এক নজরে অনুষ্ঠানের তথ্য

  • তারিখ: ১৬ অগাস্ট।

  • সময়: দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত।

  • স্থান: মন্দারমনির কে সি ভিউ রিসর্ট (কেসি বিউ রিসর্ট)।

  • বয়সসীমা: শুধুমাত্র ১৮ ঊর্ধ্ব সংগীতপ্রেমীরাই এই ফেস্টিভ্যালে অংশ নিতে পারবেন।

  • টিকিট মিলবে কোথায়: অনলাইনে জনপ্রিয় টিকিট বুকিং প্ল্যাটফর্ম BookMyShow-এ পাওয়া যাচ্ছে সানবার্ন ফেস্টিভ্যালের টিকিট।

টিকিটের দাম কত?

আয়োজকদের তরফে এই অনুষ্ঠানের জন্য মোট ৫ ধরনের টিকিটের ব্যবস্থা করা হয়েছে। পকেট ও সুযোগ সুবিধা অনুযায়ী বেছে নিতে পারেন আপনার পছন্দের টিকিট:

  • সবচেয়ে দামি টিকিট: ৫৫,০০০ টাকা (গোল্ড টেবিল টিকিট, যাতে একসঙ্গে ৫ জনের এন্ট্রি রয়েছে)।

  • গ্রুপ টিকিট (৪ জন): ৬,৯৯৯ টাকা।

  • গ্রুপ টিকিট (৩ জন): ৪,৯৯৯ টাকা।

  • ব্যাকস্টেজ টিকিট (ফেজ-২): ৪,৯৯৯ টাকা।

  • সবচেয়ে কমদামি টিকিট: ১,৯৯৯ টাকা (ভিআইপি ফেজ-২ ক্যাটাগরি)।

পর্যটনে নতুন জোয়ারের সম্ভাবনা

সাধারণত প্রতি বছর ডিসেম্বরের দিকেই সানবার্ন ফেস্টিভ্যাল আয়োজিত হয় (যেমন চলতি বছরের ১৮-১৯ ডিসেম্বর মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সেও এটি হওয়ার কথা)। তবে আগস্টের এই বিশেষ আয়োজনে মন্দারমনিতে পর্যটকদের ভিড় উপচে পড়বে বলে মনে করা হচ্ছে। এর ফলে রাজ্যজুড়ে পর্যটন শিল্প চাঙ্গা হওয়ার পাশাপাশি ভালো মাত্রায় রাজস্ব তৈরি হবে বলেও অনুমান বিশেষজ্ঞদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *