Arijit Singh: স্ত্রীকে স্কুটিতে করে বুথে, দাঁড়ালেন ভোটের লাইনে, ‘পাড়ার ছেলে’ অরিজিৎ-দিলেন ভোট

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার চর্চা দেশের অন্যতম শ্রেষ্ট গায়ক অরিজিৎ সিংহ কে নিয়ে। দেশের অন্যতম সেরা গায়ক হওয়া সত্ত্বেও তার সাধারণ জীবন যাপন প্রায়ই উঠে আসে খবরের শিরোনামে আজও তার ব্যতিক্রম হলো না।

মুর্শিদাবাদের প্রীতম সিং জি এস এফ পি প্রাথমিক বিদ্যালয়ে ২৬ নম্বর বুথে স্ত্রীকে সঙ্গে করে এসে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলে বিখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং।

আকাশি রঙের টি শার্ট, গাঢ় নীল রঙের ট্রাক সুট প্যান্ট। স্ত্রীর হাত ধরে নিয়ে এলেন স্কুটির সামনে। চারিদিকে ক্যামেরার ঝলকানি। পাশ কাটিয়ে স্কুটিতে করে গেলেন ভোট কেন্দ্রে। সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়েই সময় আসতে ঢুকলেন বুথে। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন। হাসিমুখে বেরিয়ে গেলেন ভোটকেন্দ্র থেকে।