ISRLvsHAM: হামাসের অপ্রত্যাশিত সিদ্ধান্ত, এখন কী করবেন নেতানিয়াহু?

গতকাল সোমবার রাতে যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হওয়ার ঘোষণা করে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের এ ঘোষণা ইসরায়েলের জন্য বড় ‘চমক’ ছিল। কারণ তারা ভাবতেও পারেনি হামাস যুদ্ধবিরতিতে রাজি হওয়ার ঘোষণা করবে।
ইসরায়েল মনে করেছিল, হামাস এই যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করবে। যেটিকে যুক্তরাষ্ট্র ‘উদার চুক্তি’ হিসেবে অভিহিত করেছিল।
হামাস যুদ্ধবিরতিতে রাজি হওয়ার ঘোষণা দেওয়ার আগে দখলদার ইসরায়েল রাফার মিসর সীমান্ত লাগোয়া অঞ্চল থেকে সাধারণ ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেয়।
হামাস যুদ্ধবিরতিতে রাজি হওয়ার অপ্রত্যাশিত ঘোষণা দেওয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কঠিন পরিস্থিতিতে পড়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এখন যুদ্ধবিরতির অর্থ হলো হামাসের বিরুদ্ধে ইসরায়েল পুরোপুরি জয় পাবে না। কারণ যুদ্ধ শুরুর পর তারা ঘোষণা দিয়েছিল গাজা থেকে হামাসকে নির্মূল করা হবে এবং সেখানে ইসরায়েলের নিয়ন্ত্রণ আরোপ করা হবে।
অর্থাৎ নেতানিয়াহু এখন কঠিন একটি পরিস্থিতিতে রয়েছেন। আর এখন তিনি কি বেঁছে নেবেন সেটি নির্ণয় করা তার নিজের জন্য কঠিন হয়ে পড়েছে।
সূত্র: বিবিসি