“ক্ষমতা থাকলে ৫০ শতাংশ সংরক্ষণ তুলে দেখান!”-মোদীকে সরাসরি চ্যালেঞ্জ রাহুলের

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদী কে সরাসরি চ্যালেঞ্জ করলেন সংরক্ষণের বিষয় নিয়ে।

তিনি এদিন নির্বাচনী সভায় বলেন, ‘মোদীজি সংরক্ষণের বিরুদ্ধে। তিনি আপনাদের সংরক্ষণ তুলে নিতে উদ্যত। মোদীজির উচিত দেশবাসীর সামনে ঘোষণা করা, তিনি ৫০ শতাংশ সংরক্ষণ তুলে নেবেন। তিনি কিন্তু, নিজের ভাষণে কখনও এ কথা উল্লেখ করছেন না। কংগ্রেস ক্ষমতায় এলে কি করতে হয় তা দেখিয়ে দেবে।’

রাহুলের আরও দাবি, ‘BJP নেতারা কখও সংরক্ষণ তুলে দেবে না। ওদের আদর্শ হল সংবিধান বদল করে দেওয়া। বেসরকারিকরণ করে দেবে সর্বত্র। আমরা ক্ষমতায় এলে গরিবরদের সরকার গঠন করব। আদিবাসী, দলিতদের সরকার গড়ব। ৫০ শতাংশের বেশি সংরক্ষণ করাই মূল উদ্দেশ্য। আমরা ইস্তেহারেও প্রকাশ করেছি, ক্ষমতায় এলে সংরক্ষণ বাড়ানো হবে। কিন্তু, BJP সংরক্ষণ তুলে দিতে চাইছে।’

রাহুল গান্ধী বলেন, ‘আমরা ক্ষমতায় এসেই জাতিগত জনগণনা করব। এটা গরিব, দলিত এবং পিছিয়ে পড়াদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এটা দেশের রাজনীতি বদলে দেবে। ৯০ শতাংশ দরিদ্র মানুষ তাদের পরিসংখ্যান জানতে পারবেন।’

রাহুল আরও বলেন, ‘আমরা সমস্ত এজেন্সির সার্ভে করব। আদিবাসী, পিছিয়ে পড়া এবং OBC-দের কাছে কত সম্পত্তি রয়েছে তা দেখা হবে। এরপরই দেশে নয়া রাজনীতির সূচনা হবে।’