“যুদ্ধবিরতি চুক্তিতে বাধা দিচ্ছেন নেতানিয়াহু”-জানালো হামাস

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ব্যক্তিগতভাবে যুদ্ধবিরতি চুক্তিতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন হামাসের এক নেতা। খবর আল জাজিরার।
মিশরের রাজধানী কায়রোতে দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে যুদ্ধবিরতি আলোচনা। এতে মধ্যস্থতা করছে কাতার ও মিশর কর্তৃপক্ষ।
এদিকে দক্ষিণ গাজায় রাফা শহরে অভিযানের কথা আগে থেকেই জানিয়েছে আসছে ইসরায়েল। তবে সেখানে অভিযান যাতে না চালানো হয় তার গ্যারান্টি চাচ্ছে হামাস।
এছাড়া যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করতে ইসরায়েলেও চলছে সরকারবিরোধী বিক্ষোভ। চুক্তি কার্যকর ও জিম্মিদের ফিরিয়ে আনতে নেতানিয়াহু প্রশাসনকে চাপ দিচ্ছেন তারা।
যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজায় এরই মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ, যা পুরো যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে ছড়িয়ে পড়ছে। কারণ ইসরায়েল প্রয়োজনীয় খাদ্য সরবরাহে বাধা দিচ্ছে।
গত ৭ অক্টোবরের পর ইসরায়েলের হামলায় ৩৪ হাজার ৬৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৭ হাজার ৯০৮ জন।
সূত্র: আল-জাজিরা