‘ক্ষমতার অপব্যবহার, লজ্জা!’,-BJP নেতার ভাইরাল ভিডিয়ো নিয়ে কটাক্ষ অভিষেকের

লোকসভা ভোটার সম্মুখেই রাজ্য জুড়ে শোরগোল ফেলে দিয়েছিলো সন্দেশখালি -র ঘটনা। সেই সাদেশখালী র প্রসঙ্গ নিয়ে তৃণমূল সরকার কে বারবার আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ। তবে এবার স্বদেশ খালি নিয়েই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা ইতিমধ্যে শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি টেক ইনফোম্যাট্রিক্স।
আর এবার সেই ভিডিও প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক বলেন, ‘সন্দেশখালির স্টিং ভিডিয়ো দেখে আমি হতবাক। প্রত্যেক নাগরিককে বাংলা বিরোধীদের এই ঘটনার সাক্ষী হতে হবে। বিজেপি তাদের তুচ্ছ রাজনৈতিক উদ্দেশ্যের জন্য রাজ্যকে বদনাম করার পরিকল্পিত প্রচেষ্টা করেছে।’
তাঁর কথায়, ‘এই ঘৃণ্য কাজটি ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় অপব্যবহারের প্রতীক। লজ্জা!’
I am shocked beyond words to see the SANDESHKHALI STING VIDEO. Every citizen must witness the BANGLA BIRODHI @BJP4India ‘s ORCHESTRATED attempt to DEFAME AND MALIGN WB for their petty political ends.
This abhorrent act epitomizes the GROSSEST ABUSE OF POWER in history.
SHAME! https://t.co/f4HWA97umW
— Abhishek Banerjee (@abhishekaitc) May 4, 2024
তৃণমূলের বক্তব্য, ‘ আজ একটি ভাইরাল ভিডিয়ো প্রকাশ পেয়েছে, কীভাবে বিজেপি বাংলাকে অপমান করতে কোন কসরত বাকি রাখেনি। গণধর্ষণ থেকে অস্ত্র বাজেয়াপ্ত করা পর্যন্ত প্রতিটি বিষয় সাজানো, সেটার জন্য দায়ী শুভেন্দু অধিকারী। জনগণ ক্ষমা করবে না এই বাংলা-বিরধীদের। বাংলার মা-বোনেরা এর প্রতিশোধ নেবে!’