OMG! হামা গুড়ি দিয়েই খাবার ডেলিভারি, ‘প্রতিবন্ধী’ ডেলিভারি বয় কে কুর্নিশ নেটিজেনদের

মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন।

টিভির পর্দা ছেড়ে মানুষের কাছে এখন আপন হয়ে উঠছে মোবাইলের পর্দা। আর মোবাইলের পর্দায় চোখ রেখে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল ভিডিও দেখে মানুষের দিন কাটে এখন দারুন ভাবে। কারণ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনিই নতুন নতুন কিছু ভিডিও ভাইরাল হয়।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে –

36 বছর বয়সী বৈথেশ্বরন, যার উভয় পা পোলিওতে আক্রান্ত। তবে তার সাহস ও আবেগ কারও থেকে কম নয়। তিনি পড়াশোনা শেষ করে এমএ ডিগ্রি পাশ করেন।

আজ সে তার দৈনন্দিন চাহিদা মেটাতে দিনে 16 ঘণ্টা কাজ করে। মাইক্রো ব্লগিং সাইট এক্স -এ তার একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যা দ্রুত ভাইরাল হচ্ছে।