BJP নেতার গাড়ি থেকে উদ্ধার তাড়া তাড়া নোট, ফের ন্যাকা চেকিং এ হলো উদ্ধার

মালদায় ফের টাকা উদ্ধারের ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। এদিন লাখ লাখ টাকা নিয়ে কোথায় যাচ্ছিলেন BJP নেতা তিলক রাম? তা নিয়ে উঠছে প্রশ্ন। তিনি অবশ্য ক্যামেরায় দাবি করেছেন, ‘বুথ খরচ হিসেবে কিছু টাকা নিয়ে আসছিলাম। জেলা পার্টি অফিস থেকে টাকা দিল। টাকা নিয়ে যাওয়ার নিয়ম প্রসঙ্গে আমার কাছে কোনও তথ্য ছিল না।’
স্থানীয় তৃণমূল নেতা আফসার আলী বলেন, ‘এটা BJP-র সংস্কৃতি। কারণ কিছুদিন আগে আমাদের ১০০ দিনের ন্যায্য পাওনা ওরা আটকে রেখেছিল। ওরা দীর্ঘদিন ধরে মানুষের কাজ করেনি। মানুষকে ভুল বুঝিয়ে রেখেছে। ভাঁওতাবাজি করেছে। তাই মানুষ আর তাদের বিশ্বাস করছে না। এই অবস্থায় টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। মানুষ এর বিচার করবে।’
এদিকে কয়েক দিন আগেই মালদায় এক বিজেপি নেতার গাড়ি থেকে প্রায় দুই লাখ টাকা উদ্ধার করে পুলিশ। নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড সেই টাকা বাজেয়াপ্ত করে।