“চাকরি বাতিলের তালিকায় কারা যোগ্য? তা বলা সম্ভব নয়”-জানালেন SSC চেয়ারম্যান

কলকাতা হাইকোর্টের রায়ে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশন (SSC) নিয়োগ পরীক্ষার পুরো প্যানেল বাতিল হয়েছে। ফলে ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক-অশিক্ষক কর্মী তাদের চাকরি হারিয়েছেন। এই পরিস্থিতিতে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছেন, তিনি চাকরিহারাদের তালিকায় কারা যোগ্য, তা নিশ্চিত নন।

এর আগে তিনি দাবি করেছিলেন, অযোগ্যদের তালিকা আদালতকে দেওয়া হয়েছে।

চাকরি বাতিলের কারণ ব্যাখ্যা করে সিদ্ধার্থ মজুমদার বলেন, “নানা ধরনের কারচুপি থাকতে পারে। কারও অ্যাকাডেমিক নম্বর বাড়ানো থাকতে পারে, ইন্টারভিউ নম্বর বাড়ানো হয়ে থাকতে পারে। প্রত্যেক পরীক্ষার্থীর মাধ্যমিকের নম্বর থেকে শুরু করে সব কিছু খুঁটিয়ে দেখা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “আদালত সন্তুষ্ট না হওয়ায় আমরা আবার হলফনামা জমা দিয়েছি। তবে কারা যোগ্য, কারা অযোগ্য, সেটা বলা আমাদের পক্ষে সম্ভব নয়।”

উল্লেখ্য,২৪ এপ্রিল হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে SSC।গত ১৩ ডিসেম্বর প্রথমবার হলফনামা জমা দেওয়া হয়েছিল।
আদালতের অসন্তোষের পর আবার ১৮ তারিখ হলফনামা জমা দেওয়া হয়।

এই ঘটনা রাজ্যের শিক্ষা ক্ষেত্রে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেক প্রশ্ন উঠেছে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে।

এখন দেখার বিষয়, সুপ্রিম কোর্ট এই বিষয়ে কী রায় দেয়।