BigNews: ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল, ফেরত দিতে হবে বেতনও! জানিয়ে দিলো হাইকোর্ট

SSC নিয়োগ দুর্নীতি মামলার রায় দিয়েছে আদালত। আজ কলকাতা হাইকোর্টের নির্দেশে ২৫হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হয়ে গেছে। আর এই নিয়েই এখন চলছে রাজ্যজুড়ে আলোচনা। আদালতের রায়ে যেমন চাকরি হারাদের বাড়ছে উদ্বেগ তেমনি কিছুটা স্বস্তি পেয়েছেন চাকরির দাবিতে আন্দোলনরত চাকরি প্রার্থীরাও।

এদিন বিচারপতি বসাক বলেন, ‘ SSC প্যানেলের মেয়াদ শেষের পরে যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের ফেরত দিতে হবে বেতন।’ যাঁরা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাঁদের বেতন ফেরত দিতে হবে। CBI তদন্ত চলবে। বেআইনিভাবে যাঁরা সুপার নিউমেরিক পোস্ট করে চাকরি পেয়েছিলেন তাঁদের হেফাজতে নিতে পারবে CBI।

আদালত এদিন রায়ে জানায়, ‘চার সপ্তাহের মধ্যে জেলাশাসকরা বেআইনি নিয়োগ পাওয়াদের চিহ্নিত করে টাকা ফেরানোর ব্যাবস্থা করবে। নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে হবে সিবিআইকে। সুপার নিউমেরিক পদে নিয়োগ ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত করবে। কার বা কাদের মদতে তা হয়েছে, তা খুঁজে বার করতে হবে।